ঢাকাTuesday , 17 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকুরী
  6. চাঁদপুর
  7. জাতীয়
  8. ধর্ম
  9. প্রবাস
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. মানবিক
  13. রাজনীতি
  14. শাহরাস্তি
  15. শিক্ষা

লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩, আহত অন্তত ১৫

লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩, আহত অন্তত ১৫

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন চাঁদপুরের ছিদ্দিকুর রহমানের স্ত্রী মানছুরা বেগম, চন্দ্রগঞ্জের বাবুল ও রামগতির আশিক। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদেল আকবর দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের বাসটি উল্টে পড়ে। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি জানান, তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং অন্তত ১৫ জন আহত অবস্থায় আসেন। আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।

আহত আব্দুর রহমান জানান, তিনি ও তাঁর স্ত্রী সাজেদা বেগম বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। তাঁর অভিযোগ, চালক বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন এবং যাত্রীরা নিষেধ করলেও গতি কমাননি। মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত নিয়ে আব্দুর রহমান ও সাজেদা বেগম হাসপাতালে ভর্তি হয়েছেন; প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ভর্তি করা হয়। দুর্ঘটনাকবলিত বাসটি পরে সড়ক থেকে সরানো হয়েছে।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
গণহত্যার দায়ে অভিযুক্তদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: আজিজুল বারী হেলাল

গণহত্যার দায়ে অভিযুক্তদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: আজিজুল বারী হেলাল

বিদেশি রাজনীতিকদের কাছে শেখ হাসিনার সমর্থন চাওয়া নিয়ে প্রশ্ন রিজভীর

বিদেশি রাজনীতিকদের কাছে শেখ হাসিনার সমর্থন চাওয়া নিয়ে প্রশ্ন রিজভীর

খিলা বাজারে তুচ্ছ ঘটনায় দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ৭ দোকান, আহত ৪

খিলা বাজারে তুচ্ছ ঘটনায় দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ৭ দোকান, আহত ৪

তারেক জিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দল নিয়ন্ত্রণ ও রাজনৈতিক ভারসাম্য

তারেক জিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দল নিয়ন্ত্রণ ও রাজনৈতিক ভারসাম্য

শাহরাস্তিতে সরাসরি রক্তদাতা খোঁজার অনলাইন প্ল্যাটফর্ম ‘শাহরাস্তি ব্লাড’ চালু

শাহরাস্তিতে সরাসরি রক্তদাতা খোঁজার অনলাইন প্ল্যাটফর্ম ‘শাহরাস্তি ব্লাড’ চালু

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শাহরাস্তিতে সক্রিয় নিষিদ্ধ আওয়ামী লীগ, নীরব প্রশাসন

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শাহরাস্তিতে সক্রিয় নিষিদ্ধ আওয়ামী লীগ, নীরব প্রশাসন

শাহরাস্তি, হাজীগঞ্জ ও কচুয়া উপজেলার ক্রিকেটারদের  সুখবর দিলেন সাদ্দাম হোসেন মিঠু

শাহরাস্তি, হাজীগঞ্জ ও কচুয়া উপজেলার ক্রিকেটারদের সুখবর দিলেন সাদ্দাম হোসেন মিঠু

লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩, আহত অন্তত ১৫

লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩, আহত অন্তত ১৫

শাহরাস্তিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শাহরাস্তিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১০ বছরে প্রায় তিন গুণ বাংলাদেশের বৈদেশিক ঋণ, পরিমাণ দাঁড়িয়েছে ১১৩ বিলিয়ন ডলার

১০ বছরে প্রায় তিন গুণ বাংলাদেশের বৈদেশিক ঋণ, পরিমাণ দাঁড়িয়েছে ১১৩ বিলিয়ন ডলার