বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ গত এক দশকে প্রায় তিন গুণ বেড়েছে। বিশ্বব্যাংকের International Debt Report 2026 অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১৩ বিলিয়ন মার্কিন ডলারে। ২০১৫ সালে এই ঋণের পরিমাণ ছিল প্রায় ৩৮ বিলিয়ন ডলার।
সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে ডন।
প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় বৈদেশিক ঋণের মোট পরিমাণের দিক থেকে বাংলাদেশের অবস্থান তৃতীয়। এ অঞ্চলে ভারতের বৈদেশিক ঋণ ৭৬৪ বিলিয়ন এবং পাকিস্তানের ১৩৫ বিলিয়ন ডলার।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশের রপ্তানি আয়ের ১৬ শতাংশ ব্যয় হয়েছে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধে। অর্থনীতিবিদদের আশঙ্কা, ঋণের পরিমাণ এভাবে বাড়তে থাকলে এবং ঋণের অর্থ উৎপাদনশীল খাতে যথাযথভাবে ব্যবহার না হলে ভবিষ্যতে ঋণ পরিশোধের চাপ বাড়তে পারে।
তবে জাতীয় আয়ের তুলনায় বাংলাদেশের বৈদেশিক ঋণের অনুপাত বর্তমানে ২৪ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার গড় ২১ শতাংশের চেয়ে কিছুটা বেশি।















