ঢাকাবুধবার , ১৯ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুলা
  4. চাকুরী
  5. চাঁদপুর
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বিনোদন
  11. মানবিক
  12. রাজনীতি
  13. শাহরাস্তি
  14. শিক্ষা
  15. সম্পাদকীয়

শাহরাস্তি, হাজীগঞ্জ ও কচুয়া উপজেলার ক্রিকেটারদের সুখবর দিলেন সাদ্দাম হোসেন মিঠু

প্রতিবেদক
শাহরাস্তি নিউজ ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৫ ৭:২৯ পূর্বাহ্ণ
শাহরাস্তি, হাজীগঞ্জ ও কচুয়া উপজেলার ক্রিকেটারদের  সুখবর দিলেন সাদ্দাম হোসেন মিঠু

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায়, শাহরাস্তি ‍ক্রিকেট একাডেমির কর্ণধার সাদ্দাম হোসেন মিঠু এক ফেসবুক বিজ্ঞপ্তির মাধ্যমে শাহরাস্তি, হাজীগঞ্জ ও কচুয়া উপজেলার ক্রিকেটারদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। তিনি জানান, তিন উপজেলার প্রতিভাবান টেপ–টেনিস ক্রিকেটারদের মধ্য থেকে সেরা ২০ জন খেলোয়াড় বাছাই করা হবে, যারা আসন্ন এসপিএল সিজন–৪-এ অংশগ্রহণের সুযোগ পাবেন।

এবারের আসরে শাহরাস্তি ক্রিকেট একাডেমির পক্ষ থেকে “শাহরাস্তি উপজেলা ক্রিকেট ক্লাব” নামে একটি দল অংশ নিতে যাচ্ছে। দলটির জার্সি থেকে শুরু করে প্রতিযোগিতার সকল ব্যয়ভার বহন করবে একাডেমি কর্তৃপক্ষ। ফলে প্রতিভাবান খেলোয়াড়দের জন্য এটি বড় একটি সুযোগ হয়ে আসছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যারা বড় মঞ্চে নিজেদের দক্ষতা তুলে ধরে ভবিষ্যতে সারাদেশের বিভিন্ন বড় টুর্নামেন্টে খেলতে আগ্রহী, তাদের অবশ্যই বাছাইপর্বে উপস্থিত থাকতে হবে। আগামী শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে সূচিপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে এই বাছাই অনুষ্ঠান।

শাহরাস্তি ক্রিকেট একাডেমির তত্ত্বাবধায়ক সাদ্দাম হোসেন মিঠুর তত্ত্বাবধানে এসপিএলের চতুর্থ মৌসুম খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মাঝে টুর্নামেন্টটি ঘিরে উচ্ছ্বাস তৈরি হয়েছে। স্থানীয় তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ক্রিকেটে উদীয়মান প্রতিভা খুঁজে বের করা ও তাদের বড় পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আয়োজিত এই বাছাইপর্বে ব্যাপক সাড়া পাওয়ার আশা করছে একাডেমি কর্তৃপক্ষ।

সর্বশেষ - চাঁদপুর

আপনার জন্য নির্বাচিত
শাহরাস্তিতে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারের বিরুদ্ধে বৃদ্ধ নারীকে মারধরের অভিযোগ

শাহরাস্তিতে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারের বিরুদ্ধে বৃদ্ধ নারীকে মারধরের অভিযোগ

শাহরাস্তিতে ইউপি সদস্য আবু তাহের জনি গ্রেপ্তার

শাহরাস্তিতে ইউপি সদস্য আবু তাহের জনি গ্রেপ্তার

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে শাহারাস্তির দেবীপুরে আলোচনা সভা

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে শাহারাস্তির দেবীপুরে আলোচনা সভা

সরকারি চাকরিজীবীদের বেতন ও আয়কর নিয়ে নতুন আইন

সরকারি চাকরিজীবীদের বেতন ও আয়কর নিয়ে নতুন আইন

শাহরাস্তিতে বিএনপি’র প্রচারণায় আ’লীগ নেতার অংশগ্রহণে তৃণমূলের চরম ক্ষোভ

শাহরাস্তিতে বিএনপি’র প্রচারণায় আ’লীগ নেতার অংশগ্রহণে তৃণমূলের চরম ক্ষোভ

শাহরাস্তি, হাজীগঞ্জ ও কচুয়া উপজেলার ক্রিকেটারদের  সুখবর দিলেন সাদ্দাম হোসেন মিঠু

শাহরাস্তি, হাজীগঞ্জ ও কচুয়া উপজেলার ক্রিকেটারদের সুখবর দিলেন সাদ্দাম হোসেন মিঠু

শাহরাস্তিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শাহরাস্তিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শাহরাস্তিতে ৫১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহরাস্তিতে ৫১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহরাস্তিতে পুলিশের সফল অভিযানে জিআর পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার

শাহরাস্তিতে পুলিশের সফল অভিযানে জিআর পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার

শাহরাস্তিতে ৫০ পিস ইয়াবাসহ জহির গ্রেপ্তার 

শাহরাস্তিতে ৫০ পিস ইয়াবাসহ জহির গ্রেপ্তার