ঢাকাসোমবার , ২১ এপ্রিল ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুলা
  4. চাকুরী
  5. চাঁদপুর
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বিনোদন
  11. মানবিক
  12. রাজনীতি
  13. শাহরাস্তি
  14. শিক্ষা
  15. সম্পাদকীয়

ইতালি নেওয়ার নামে অর্ধ কোটি টাকার প্রতারণা, শাহরাস্তির সাইফুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ

প্রতিবেদক
শাহরাস্তি নিউজ ডেস্ক
এপ্রিল ২১, ২০২৫ ১০:২৮ অপরাহ্ণ
ইতালি নেওয়ার নামে অর্ধ কোটি টাকার প্রতারণা, শাহরাস্তির সাইফুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ

শাহরাস্তি, চাঁদপুর: ইউরোপে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার আহমদ নগর বানিয়াবাড়ি গ্রামের সাইফুল ইসলাম (বাবা: হারুনুর রশিদ) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। বর্তমানে তিনি ইতালির ভেনিস শহরে অবস্থান করছেন বলে জানা গেছে।

এক ভুক্তভোগীর বড় ভাই, ইয়াসিন হোসেন, শাহরাস্তি নিউজ-কে জানান, তার ভাই ইমনকে ইতালি নেওয়ার আশ্বাস দিয়ে সাইফুল ইসলাম তাদের কাছ থেকে ২ লক্ষ টাকা হাতিয়ে নেন। কয়েক মাস ধরে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করেন—ভিসা জটিলতা, ওয়ার্ক পারমিট বিলম্বসহ নানা অজুহাত দেখান। পরবর্তীতে হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে তাদের ব্লক করে দেন এবং সকল ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।

এছাড়াও স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল ইসলামের বিরুদ্ধে তার নিজ এলাকার ৬-৭ জন ভুক্তভোগীর কাছ থেকে টেলিন ইন্টারভিউ বা ইউরোপ পাঠানোর নাম করে প্রায় ৩৫-৪০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীরা জানান, সাইফুল ইতোমধ্যে ইতালিতে প্রায় ১ কোটি টাকা মূল্যের একটি রেস্টুরেন্ট কিনেছেন, যা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা টাকায় করা হয়েছে বলে তারা ধারণা করছেন।

সাইফুল ইসলামের বিরুদ্ধে একাধিক গুরুতর প্রতারণার অভিযোগ থাকলেও এখনও পর্যন্ত শাহরাস্তি থানায় তার বিরুদ্ধে মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়নি। বিষয়টি স্থানীয়ভাবে আলোচিত হলেও ভুক্তভোগীরা এখনো আইনি পথে এগিয়ে আসেননি।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
বোনের সম্পত্তি আত্মসাতের অভিযোগে স্কুল শিক্ষক দেলোয়ারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

বোনের সম্পত্তি আত্মসাতের অভিযোগে স্কুল শিক্ষক দেলোয়ারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

শাহরাস্তিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শাহরাস্তিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শাহরাস্তিতে পুলিশের সফল অভিযানে জিআর পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার

শাহরাস্তিতে পুলিশের সফল অভিযানে জিআর পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার

সরকারি চাকরিজীবীদের বেতন ও আয়কর নিয়ে নতুন আইন

সরকারি চাকরিজীবীদের বেতন ও আয়কর নিয়ে নতুন আইন

মহান ভাষা শহীদদের প্রতি মেহের দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

মহান ভাষা শহীদদের প্রতি মেহের দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

শাহরাস্তিতে জমি বিরোধে বসতবাড়িতে হামলা নারীসহ আহত ৩

শাহরাস্তিতে জমি বিরোধে বসতবাড়িতে হামলা নারীসহ আহত ৩

এবার সেনা, পুলিশ কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তাদের হুমকি দিচ্ছে আওয়ামী লীগ

এবার সেনা, পুলিশ কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তাদের হুমকি দিচ্ছে আওয়ামী লীগ

শাহরাস্তিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

শাহরাস্তিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

রায়শ্রী দঃ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড  জামায়াতের উদ্যোগে রাস্তা সংস্কার

রায়শ্রী দঃ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে রাস্তা সংস্কার

শাহরাস্তিতে বিএনপি’র প্রচারণায় আ’লীগ নেতার অংশগ্রহণে তৃণমূলের চরম ক্ষোভ

শাহরাস্তিতে বিএনপি’র প্রচারণায় আ’লীগ নেতার অংশগ্রহণে তৃণমূলের চরম ক্ষোভ