ঢাকাবৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুলা
  4. চাকুরী
  5. চাঁদপুর
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বিনোদন
  11. মানবিক
  12. রাজনীতি
  13. শাহরাস্তি
  14. শিক্ষা
  15. সম্পাদকীয়

শাহরাস্তির দেবকরায় মোবাইল কোর্টের অভিযান, ‘মামা ভাগিনা মিষ্টি মেলা’কে অর্থদণ্ড

প্রতিবেদক
শাহরাস্তি নিউজ ডেস্ক
জুলাই ৯, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ
শাহরাস্তির দেবকরায় মোবাইল কোর্টের অভিযান, ‘মামা ভাগিনা মিষ্টি মেলা’কে অর্থদণ্ড

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দেবকরা বাজারে অবস্থিত মামা ভাগিনা মিষ্টি মেলা নামের একটি মিষ্টান্ন প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ পরিচালিত এ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা নেতৃত্ব দেন। অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন বা বিধি দ্বারা নির্ধারিত নিরাপত্তা বিধান অমান্য করে এমন কোনো পণ্য বা সেবা সরবরাহ করতে পারবে না, যা ভোক্তার জীবন বা নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে। এ ধরনের কাজ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

মোবাইল কোর্ট পরিচালনায় শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত আহমেদ ও পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা ব্যবসায়ীদের আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান। এদিকে ভোক্তা অধিকার রক্ষায় প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
শাহরাস্তির দেবকরায় মোবাইল কোর্টের অভিযান, ‘মামা ভাগিনা মিষ্টি মেলা’কে অর্থদণ্ড

শাহরাস্তির দেবকরায় মোবাইল কোর্টের অভিযান, ‘মামা ভাগিনা মিষ্টি মেলা’কে অর্থদণ্ড

শাহরাস্তি নিউজের জনমত জরিপে এগিয়ে জামায়াতে ইসলামী

শাহরাস্তি নিউজের জনমত জরিপে এগিয়ে জামায়াতে ইসলামী

শাহরাস্তিতে পুলিশের সফল অভিযানে জিআর পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার

শাহরাস্তিতে পুলিশের সফল অভিযানে জিআর পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার

কুরকামতা সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কুরকামতা সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

সরকারি চাকরিজীবীদের বেতন ও আয়কর নিয়ে নতুন আইন

সরকারি চাকরিজীবীদের বেতন ও আয়কর নিয়ে নতুন আইন

এক নজরে শাহরাস্তি উপজেলা

এক নজরে শাহরাস্তি উপজেলা

শাহরাস্তিতে ৫০ পিস ইয়াবাসহ জহির গ্রেপ্তার 

শাহরাস্তিতে ৫০ পিস ইয়াবাসহ জহির গ্রেপ্তার 

ইতালি নেওয়ার নামে অর্ধ কোটি টাকার প্রতারণা, শাহরাস্তির সাইফুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ

ইতালি নেওয়ার নামে অর্ধ কোটি টাকার প্রতারণা, শাহরাস্তির সাইফুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ

তারেক জিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দল নিয়ন্ত্রণ ও রাজনৈতিক ভারসাম্য

তারেক জিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দল নিয়ন্ত্রণ ও রাজনৈতিক ভারসাম্য

সেনাবাহিনীতে বিশাল নিয়োগ,  এসএসসি পাস হলেই করা যাবে আবেদন

সেনাবাহিনীতে বিশাল নিয়োগ, এসএসসি পাস হলেই করা যাবে আবেদন