ঢাকাTuesday , 17 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকুরী
  6. চাঁদপুর
  7. জাতীয়
  8. ধর্ম
  9. প্রবাস
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. মানবিক
  13. রাজনীতি
  14. শাহরাস্তি
  15. শিক্ষা

হাজীগঞ্জে মাদক-অপরাধ দমনে জনগণের সহযোগিতা চাইলেন অতি. পুলিশ সুপার

হাজীগঞ্জে মাদক-অপরাধ দমনে জনগণের সহযোগিতা চাইলেন অতি. পুলিশ সুপার

চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশ রবিবার (১৫ নভেম্বর) থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে-র আয়োজন করে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ এবং পুলিশ ও জনতার মধ্যে আস্থা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা।

প্রধান অতিথি বলেন, মাদক ও অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। অপরাধসংক্রান্ত তথ্য গোপন না রেখে পুলিশকে জানানোর ওপর তিনি গুরুত্ব দেন। পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সমন্বয় ও কার্যকর যোগাযোগ নিশ্চিত হলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হতে পারে বলে তিনি মনে করেন।

তাঁর ভাষ্যে, সাধারণ মানুষের অভিযোগ, সমস্যা ও প্রত্যাশা শুনে সেগুলোর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যকার দূরত্ব কমবে এবং পারস্পরিক বিশ্বাস আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. কাউছার আলম ভূঁইয়া সভায় সভাপতিত্ব করেন। থানার উপপরিদর্শক (এসআই) শামসুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য দেন ১১ নং হাটিলা ইউনিয়নের আবু সুফিয়ান রানা, ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মহিন উদ্দীন মাঈনু, ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন, ২ নং বাকিলা ইউনিয়নের আব্দুল মতিন স্বপন এবং ছাত্রদল নেতা সাগর।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন পেশার মানুষ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নানা সমস্যা নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রতিনিধি ও রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও এতে অংশ নেন।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
শাহরাস্তিতে সাফ কবলা ও খারিজ খতিয়ানভুক্ত জমি মাপজরিপে বাধা; প্রতিকার চেয়ে ভুক্তভোগীর অভিযোগ

শাহরাস্তিতে সাফ কবলা ও খারিজ খতিয়ানভুক্ত জমি মাপজরিপে বাধা; প্রতিকার চেয়ে ভুক্তভোগীর অভিযোগ

শাহরাস্তিতে ৫১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহরাস্তিতে ৫১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

হাতকড়া পড়িয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে

হাতকড়া পড়িয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে

এক নজরে শাহরাস্তি উপজেলা

এক নজরে শাহরাস্তি উপজেলা

জাপানের মধ্যাঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত ২০ জনের বেশি

জাপানের মধ্যাঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত ২০ জনের বেশি

বিদেশি রাজনীতিকদের কাছে শেখ হাসিনার সমর্থন চাওয়া নিয়ে প্রশ্ন রিজভীর

বিদেশি রাজনীতিকদের কাছে শেখ হাসিনার সমর্থন চাওয়া নিয়ে প্রশ্ন রিজভীর

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু, চলবে আট কার্যদিবস

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু, চলবে আট কার্যদিবস

স্বামী ও সন্তান হারানোর পর ক্যান্সারের সঙ্গে লড়ছেন জুলাই শহীদ রনির মা

স্বামী ও সন্তান হারানোর পর ক্যান্সারের সঙ্গে লড়ছেন জুলাই শহীদ রনির মা

১০ বছরে প্রায় তিন গুণ বাংলাদেশের বৈদেশিক ঋণ, পরিমাণ দাঁড়িয়েছে ১১৩ বিলিয়ন ডলার

১০ বছরে প্রায় তিন গুণ বাংলাদেশের বৈদেশিক ঋণ, পরিমাণ দাঁড়িয়েছে ১১৩ বিলিয়ন ডলার

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শাহরাস্তিতে সক্রিয় নিষিদ্ধ আওয়ামী লীগ, নীরব প্রশাসন

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শাহরাস্তিতে সক্রিয় নিষিদ্ধ আওয়ামী লীগ, নীরব প্রশাসন