চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) দুপুর ১টা ২০ মিনিটের দিকে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) আইয়ুব খান, এএসআই (নিঃ) সাদ্দাম হোসেন ও এএসআই (নিঃ) ফারুক আহাম্মদের নেতৃত্বে থানার একটি চৌকস টিম কিলো-৭ ডিউটি ও মাদক উদ্ধার অভিযানে অংশ নেয়।
এসময় শাহরাস্তি থানাধীন নিজ মেহার পৌরসভার ০৭ নম্বর ওয়ার্ডে শাহরাস্তি মডেল স্কুলের গেটসংলগ্ন ওয়ালটন শোরুমের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে মোঃ মাসুদুর রহমান (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে তার নিজ হেফাজত থেকে ৫১ (একান্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তিনি মৃত কোরবান আলীর পুত্র এবং নিজ মেহের (ছারা বাড়ী), শাহরাস্তি পৌরসভার বাসিন্দা।
অভিযানকালে তার সহযোগী মোঃ আলম প্রকাশ আলমগীর (৩৫), পিতা—মৃত আনোয়ার ড্রাইভার, সাং নিজ মেহের (হাওলাদার বাড়ী), কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার এফআইআর নং-১২ এবং জিআর নং-১২, তারিখ ২০ জানুয়ারি ২০২৬।
গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।















