ঢাকারবিবার , ৩০ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুলা
  4. চাকুরী
  5. চাঁদপুর
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বিনোদন
  11. মানবিক
  12. রাজনীতি
  13. শাহরাস্তি
  14. শিক্ষা
  15. সম্পাদকীয়

শাহরাস্তিতে ইয়াবা সহ আওয়ামী লীগ নেতার ছেলে সাব্বির গ্রেফতার

প্রতিবেদক
শাহরাস্তি নিউজ ডেস্ক
আগস্ট ৩০, ২০২৬ ১০:০২ পূর্বাহ্ণ
শাহরাস্তিতে ইয়াবা সহ আওয়ামী লীগ নেতার ছেলে সাব্বির গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাব্বির হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত সাব্বির হোসেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানের ছেলে।

২৯ আগস্ট ২০২৬ তারিখে শাহরাস্তি থানাধীন মেহের দক্ষিণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভোলদিঘী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, দেবকরা অভিমুখী সড়কে বাবুলের ফলের দোকানের সামনে পাকা রাস্তায় সন্দেহভাজন হিসেবে সাব্বির হোসেনকে আটক করা হয়।

পরে তার হেফাজতে তল্লাশি চালিয়ে ৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই মোঃ শরিফুল ইসলাম ও এএসআই বিশ্বজিৎ নাথ সরাসরি তত্ত্বাবধান করেন।

গ্রেফতারকৃত মোঃ সাব্বির হোসেন শাহরাস্তি উপজেলার দারুনকরা (হাজী বাড়ি), ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মিজানুর রহমানের ছেলে। মিজানুর রহমান ওই ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা হিসেবে স্থানীয়ভাবে পরিচিত।

পুলিশ জানায়, এ ঘটনায় সাব্বির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় শাহরাস্তি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ৩৯, তারিখ ৩০ আগস্ট ২০২৬ এবং জিআর নম্বর ২৮২, তারিখ ৩০ আগস্ট ২০২৬।

মামলার পর গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাও কামনা করেছে পুলিশ।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শাহরাস্তিতে সক্রিয় নিষিদ্ধ আওয়ামী লীগ, নীরব প্রশাসন

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শাহরাস্তিতে সক্রিয় নিষিদ্ধ আওয়ামী লীগ, নীরব প্রশাসন

এবার সেনা, পুলিশ কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তাদের হুমকি দিচ্ছে আওয়ামী লীগ

এবার সেনা, পুলিশ কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তাদের হুমকি দিচ্ছে আওয়ামী লীগ

সেনাবাহিনীতে বিশাল নিয়োগ,  এসএসসি পাস হলেই করা যাবে আবেদন

সেনাবাহিনীতে বিশাল নিয়োগ, এসএসসি পাস হলেই করা যাবে আবেদন

সরকারি চাকরিজীবীদের বেতন ও আয়কর নিয়ে নতুন আইন

সরকারি চাকরিজীবীদের বেতন ও আয়কর নিয়ে নতুন আইন

শাহরাস্তিতে ইয়াবা সহ আওয়ামী লীগ নেতার ছেলে সাব্বির গ্রেফতার

শাহরাস্তিতে ইয়াবা সহ আওয়ামী লীগ নেতার ছেলে সাব্বির গ্রেফতার

তারেক জিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দল নিয়ন্ত্রণ ও রাজনৈতিক ভারসাম্য

তারেক জিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দল নিয়ন্ত্রণ ও রাজনৈতিক ভারসাম্য

শাহরাস্তির দেবকরায় মোবাইল কোর্টের অভিযান, ‘মামা ভাগিনা মিষ্টি মেলা’কে অর্থদণ্ড

শাহরাস্তির দেবকরায় মোবাইল কোর্টের অভিযান, ‘মামা ভাগিনা মিষ্টি মেলা’কে অর্থদণ্ড

শাহরাস্তিতে ইউপি সদস্য আবু তাহের জনি গ্রেপ্তার

শাহরাস্তিতে ইউপি সদস্য আবু তাহের জনি গ্রেপ্তার

শাহরাস্তিতে পুলিশের সফল অভিযানে জিআর পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার

শাহরাস্তিতে পুলিশের সফল অভিযানে জিআর পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার

শাহরাস্তিতে জমি বিরোধে বসতবাড়িতে হামলা নারীসহ আহত ৩

শাহরাস্তিতে জমি বিরোধে বসতবাড়িতে হামলা নারীসহ আহত ৩