ঢাকারবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুলা
  4. চাকুরী
  5. চাঁদপুর
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বিনোদন
  11. মানবিক
  12. রাজনীতি
  13. শাহরাস্তি
  14. শিক্ষা
  15. সম্পাদকীয়

শাহরাস্তিতে ইয়াবাসহ কাউছার আলম নামে এক ব্যক্তি আটক

প্রতিবেদক
শাহরাস্তি নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৮:৫০ পূর্বাহ্ণ
শাহরাস্তিতে ইয়াবাসহ কাউছার আলম নামে এক ব্যক্তি আটক

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ দেবকরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. আইয়ুব খান সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রিকালীন কিলো-৭ ও মাদক উদ্ধার অভিযানে অংশ নেন। অভিযানের সময় বানিয়ার দিঘীর পাড় এলাকায় ‘মায়ের দোয়া স্যানিটারী গ্যারেজ’-এর সামনে পাকা রাস্তার ওপর থেকে মো. কাউছার আলম (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

তল্লাশিকালে তার নিজ হেফাজত থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত কাউছার আলম দক্ষিণ দেবকরা এলাকার বাসিন্দা।

এ ঘটনায় তার বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (এফআইআর নং-১০, তারিখ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬) দায়ের করা হয়েছে।

পরে তাকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
শাহরাস্তিতে বিএনপি’র প্রচারণায় আ’লীগ নেতার অংশগ্রহণে তৃণমূলের চরম ক্ষোভ

শাহরাস্তিতে বিএনপি’র প্রচারণায় আ’লীগ নেতার অংশগ্রহণে তৃণমূলের চরম ক্ষোভ

সেনাবাহিনীতে বিশাল নিয়োগ,  এসএসসি পাস হলেই করা যাবে আবেদন

সেনাবাহিনীতে বিশাল নিয়োগ, এসএসসি পাস হলেই করা যাবে আবেদন

শাহরাস্তিতে ইয়াবাসহ কাউছার আলম নামে এক ব্যক্তি আটক

শাহরাস্তিতে ইয়াবাসহ কাউছার আলম নামে এক ব্যক্তি আটক

শাহরাস্তিতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শান্ত গ্রেফতার

শাহরাস্তিতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শান্ত গ্রেফতার

কুরকামতা সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কুরকামতা সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শাহরাস্তিতে সক্রিয় নিষিদ্ধ আওয়ামী লীগ, নীরব প্রশাসন

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শাহরাস্তিতে সক্রিয় নিষিদ্ধ আওয়ামী লীগ, নীরব প্রশাসন

আজ রফিকুল ইসলাম (বীর উত্তম) এর জন্মদিন!

আজ রফিকুল ইসলাম (বীর উত্তম) এর জন্মদিন!

ত্যাগী ও নির্যাতিতদের বাদ দিয়ে শাহরাস্তি পৌর বিএনপি কমিটি ঘোষণায় ক্ষোভ

ত্যাগী ও নির্যাতিতদের বাদ দিয়ে শাহরাস্তি পৌর বিএনপি কমিটি ঘোষণায় ক্ষোভ

শাহরাস্তির দেবকরায় মোবাইল কোর্টের অভিযান, ‘মামা ভাগিনা মিষ্টি মেলা’কে অর্থদণ্ড

শাহরাস্তির দেবকরায় মোবাইল কোর্টের অভিযান, ‘মামা ভাগিনা মিষ্টি মেলা’কে অর্থদণ্ড

শাহরাস্তি নিউজের জনমত জরিপে এগিয়ে জামায়াতে ইসলামী

শাহরাস্তি নিউজের জনমত জরিপে এগিয়ে জামায়াতে ইসলামী