ঢাকাশুক্রবার , ২৬ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুলা
  4. চাকুরী
  5. চাঁদপুর
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বিনোদন
  11. মানবিক
  12. রাজনীতি
  13. শাহরাস্তি
  14. শিক্ষা
  15. সম্পাদকীয়

ফ্লাইটের কয়েক ঘণ্টা আগে ইয়াবাসহ শাহরাস্তিতে প্রবাসী গ্রেপ্তার

প্রতিবেদক
শাহরাস্তি নিউজ ডেস্ক
জুন ২৬, ২০২৬ ৫:৩০ অপরাহ্ণ
ফ্লাইটের কয়েক ঘণ্টা আগে ইয়াবাসহ শাহরাস্তিতে প্রবাসী গ্রেপ্তার

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-৪০ (তারিখ: ২৬ জুন ২০২৬) এবং জি আর নং-১৮৫ অনুযায়ী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলাটি রুজু করা হয়েছে।

এফআইআরে উল্লেখ করা হয়, শুক্রবার (২৬ জুন) ভোর রাত আনুমানিক ৪টা ১০ মিনিটে শাহরাস্তি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে শাহরাস্তি মডেল থানা পুলিশ। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে মোট ২৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ হাজার ৮০০ টাকা বলে এফআইআরে উল্লেখ করা হয়েছে। জব্দকৃত আলামত আইনগত প্রক্রিয়া অনুসরণ করে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।

মামলার প্রধান আসামি হিসেবে মোঃ আবু সুফিয়ান শুভ (২৬)-এর নাম উল্লেখ করা হয়েছে। তিনি আবুল কালাম ও লিপি আক্তারের ছেলে। এ ছাড়া মামলায় আরও দুইজনকে আসামি করা হয়েছে।

পুলিশের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ, সংরক্ষণ এবং বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও উদ্ধার হওয়া আলামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে সোপর্দের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা পুলিশ জানিয়েছে, এলাকায় মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদক সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
শাহরাস্তিতে পুলিশের ডাবল অভিযানে ৮০ পিস ইয়াবাসহ আটক ৪

শাহরাস্তিতে পুলিশের ডাবল অভিযানে ৮০ পিস ইয়াবাসহ আটক ৪

কুরকামতা সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কুরকামতা সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

শাহরাস্তিতে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারের বিরুদ্ধে বৃদ্ধ নারীকে মারধরের অভিযোগ

শাহরাস্তিতে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারের বিরুদ্ধে বৃদ্ধ নারীকে মারধরের অভিযোগ

সরকারি চাকরিজীবীদের বেতন ও আয়কর নিয়ে নতুন আইন

সরকারি চাকরিজীবীদের বেতন ও আয়কর নিয়ে নতুন আইন

জিরো টলারেন্স নীতিতে শাহরাস্তি থানা, প্রশংসায় ওসি মীর মাহবুবুর রহমান

জিরো টলারেন্স নীতিতে শাহরাস্তি থানা, প্রশংসায় ওসি মীর মাহবুবুর রহমান

শাহরাস্তিতে চোরচক্রের রহস্য উন্মোচন, অডিও কল রেকর্ড ফাঁস

শাহরাস্তিতে চোরচক্রের রহস্য উন্মোচন, অডিও কল রেকর্ড ফাঁস

শাহরাস্তি, হাজীগঞ্জ ও কচুয়া উপজেলার ক্রিকেটারদের  সুখবর দিলেন সাদ্দাম হোসেন মিঠু

শাহরাস্তি, হাজীগঞ্জ ও কচুয়া উপজেলার ক্রিকেটারদের সুখবর দিলেন সাদ্দাম হোসেন মিঠু

শাহরাস্তিতে ইউপি সদস্য আবু তাহের জনি গ্রেপ্তার

শাহরাস্তিতে ইউপি সদস্য আবু তাহের জনি গ্রেপ্তার

শাহরাস্তিতে ৫০ পিস ইয়াবাসহ জহির গ্রেপ্তার 

শাহরাস্তিতে ৫০ পিস ইয়াবাসহ জহির গ্রেপ্তার 

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শাহরাস্তিতে সক্রিয় নিষিদ্ধ আওয়ামী লীগ, নীরব প্রশাসন

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শাহরাস্তিতে সক্রিয় নিষিদ্ধ আওয়ামী লীগ, নীরব প্রশাসন