ঢাকাTuesday , 17 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকুরী
  6. চাঁদপুর
  7. জাতীয়
  8. ধর্ম
  9. প্রবাস
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. মানবিক
  13. রাজনীতি
  14. শাহরাস্তি
  15. শিক্ষা

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শিবিরের মোটরসাইকেল শোডাউন

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শিবিরের মোটরসাইকেল শোডাউন

নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সারাদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মোটরসাইকেল শোডাউন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা শাখা।

শোডাউনের বিবরণ

মঙ্গলবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে থেকে শোডাউনটি শুরু হয়। শহরের স্টেশন রোড, শহীদ আবুল কাশেম সড়ক, হাসান চত্বর ও কোর্ট মোড়সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোডাউনটি পুনরায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে এসে শেষ হয়।

শোডাউনে নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহম্মেদ।

জেলা সভাপতির বক্তব্য

বক্তব্যে জেলা সভাপতি সাগর আহম্মেদ বলেন, ‘শেখ হাসিনার উদ্দেশে বলতে চাই, আওয়ামী লীগের অধ্যায় ৫ আগস্টেই শেষ হয়ে গেছে। এ দেশের মানুষ আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে। সুতরাং ফিরে আসার স্বপ্ন না দেখাই ভালো। যেখানে আছেন, সেখানেই থাকুন। দেশে ফিরে এলে আইনের মুখোমুখি হতে হবে।’

ছাত্রলীগের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সামান্য খাবার কিংবা অন্যান্য প্রলোভনে পড়ে দেশে নৈরাজ্য সৃষ্টি না করতে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় আইন অনুযায়ী কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে।

উপস্থিত নেতৃবৃন্দ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমীর মো. হাসিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামাল।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি হাফেজ মাসুম বিল্লাহ, অফিস সম্পাদক পারভেজ আলম, বায়তুলমাল সম্পাদক আবু রায়হান, পৌর সভাপতি রাব্বি হাসান, সেক্রেটারি রাফায়েত বিন শোভন, সরকারি কলেজ সভাপতি মাসুদুর রহমান, সেক্রেটারি আমীর হামজা, সদর উপজেলা সভাপতি মুন্না রহমান, দামুড়হুদা উপজেলা সভাপতি আল ফাহাদ সবুজ, দর্শনা পৌর সভাপতি লোকমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
ইতালি নেওয়ার নামে অর্ধ কোটি টাকার প্রতারণা, শাহরাস্তির সাইফুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ

ইতালি নেওয়ার নামে অর্ধ কোটি টাকার প্রতারণা, শাহরাস্তির সাইফুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ

ইসরাইলি কারাগারে কোরআনের ৩০ পারা হিফজ করলেন ফিলিস্তিনি তরুণী

ইসরাইলি কারাগারে কোরআনের ৩০ পারা হিফজ করলেন ফিলিস্তিনি তরুণী

শাহরাস্তিতে পুলিশের সফল অভিযানে জিআর পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার

শাহরাস্তিতে পুলিশের সফল অভিযানে জিআর পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার

শ্রীমঙ্গলে হাসিব ও তাঁর স্ত্রীর ওপর হামলা: সাবেক ছাত্রলীগ নেতাসহ ১৬ জন আসামি

শ্রীমঙ্গলে হাসিব ও তাঁর স্ত্রীর ওপর হামলা: সাবেক ছাত্রলীগ নেতাসহ ১৬ জন আসামি

নেটফ্লিক্সের ‘গজব রাত’: থ্রিলারে নতুনত্ব কম, তবে মনোজ বাজপেয়ীর অভিনয়ে আলো

নেটফ্লিক্সের ‘গজব রাত’: থ্রিলারে নতুনত্ব কম, তবে মনোজ বাজপেয়ীর অভিনয়ে আলো

শাহরাস্তিতে ইউপি সদস্য আবু তাহের জনি গ্রেপ্তার

শাহরাস্তিতে ইউপি সদস্য আবু তাহের জনি গ্রেপ্তার

ফুটবল খেলার বিরোধে দুই গ্রামে সংঘর্ষ, শাহরাস্তিতে অটোচালকের মৃত্যু

ফুটবল খেলার বিরোধে দুই গ্রামে সংঘর্ষ, শাহরাস্তিতে অটোচালকের মৃত্যু

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শাহরাস্তিতে সক্রিয় নিষিদ্ধ আওয়ামী লীগ, নীরব প্রশাসন

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শাহরাস্তিতে সক্রিয় নিষিদ্ধ আওয়ামী লীগ, নীরব প্রশাসন

বড় ছেলেকে হারিয়ে ছোট ছেলের পাশে হাসপাতালে মোহাম্মদ কবির

বড় ছেলেকে হারিয়ে ছোট ছেলের পাশে হাসপাতালে মোহাম্মদ কবির

শাহরাস্তিতে ৫০ পিস ইয়াবাসহ জহির গ্রেপ্তার 

শাহরাস্তিতে ৫০ পিস ইয়াবাসহ জহির গ্রেপ্তার