ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুলা
  4. চাকুরী
  5. চাঁদপুর
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বিনোদন
  11. মানবিক
  12. রাজনীতি
  13. শাহরাস্তি
  14. শিক্ষা
  15. সম্পাদকীয়

শাহরাস্তিতে বিএনপি’র প্রচারণায় আ’লীগ নেতার অংশগ্রহণে তৃণমূলের চরম ক্ষোভ

প্রতিবেদক
শাহরাস্তি নিউজ ডেস্ক
নভেম্বর ২১, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ণ
শাহরাস্তিতে বিএনপি’র প্রচারণায় আ’লীগ নেতার অংশগ্রহণে তৃণমূলের চরম ক্ষোভ

চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপির নির্বাচনী প্রচারণা সভায় আওয়ামী লীগের একজন প্রভাবশালী স্থানীয় নেতার প্রকাশ্য বক্তব্যকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুরে টামটা মাদ্রাসা মাঠে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হকের পথসভা চলাকালে এ ঘটনাটি ঘটে।

সভার মঞ্চে উঠে বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী হুমায়ূন কবির। দীর্ঘদিন ধরে তিনি আওয়ামী লীগ রাজনীতির সক্রিয় ও পরিচিত একটি নাম।

স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের দাপটের সময় তিনি প্রভাব খাটিয়ে শাহরাস্তি প্রেসক্লাবের তিন বছরের কমিটিকে প্রায় ১৭ বছর ধরে দখলে রেখেছিলেন। তার বিরুদ্ধে ব্যক্তিগত বিরোধে প্রতিপক্ষের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের, তৎকালীন সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের নাম ভাঙিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নানামুখী অনিয়মে জড়িয়ে পড়াসহ একাধিক অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর একটি অংশের দাবি, আর্থিক লেনদেনের মাধ্যমে তিনি মুক্তিযোদ্ধা সনদ সংগ্রহ করেন এবং সময়ের সঙ্গে বিভিন্ন উপায়ে বিপুল সম্পদের মালিক হয়ে ঢাকায় বাসাবাড়িও নির্মাণ করেন।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বিএনপির মাঠপর্যায়ের নেতাকর্মীরা যখন পুনর্গঠনের ধাপে অগ্রসর হচ্ছেন, তখন আওয়ামী লীগপন্থী এবং বিতর্কিত একজন নেতার বিএনপির মঞ্চে উঠে প্রকাশ্যে বক্তব্য দেওয়া দলীয় নেতাকর্মীদের কাছে অত্যন্ত অস্বস্তিকর, বিভ্রান্তিকর ও রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য বলে মনে হয়েছে। অনেকেই প্রকাশ্যে মন্তব্য করেছেন যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী কর্মীদের জন্য এটি মানসিকভাবে আঘাতের সমান।

স্থানীয় বিএনপির কয়েকজন নেতা জানান, দল দীর্ঘদিন ধরে সংগ্রামের মধ্য দিয়ে এগোচ্ছে। এমন সময়ে আওয়ামী লীগের একজন বিতর্কিত ব্যক্তির হঠাৎ বিএনপির ছায়াতলে এসে বক্তৃতা দেওয়া স্বাভাবিকভাবেই সংগঠনের প্রতি অঙ্গীকারবদ্ধ কর্মীদের মধ্যে নানা প্রশ্ন সৃষ্টি করেছে।

পথসভা শেষে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। দলীয় সূত্রের বরাতে জানা গেছে, বিষয়টি ইতোমধ্যে বিএনপির শীর্ষ পর্যায়েও জানানো হয়েছে।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
শাহরাস্তিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শাহরাস্তিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শাহরাস্তিতে জমি বিরোধে বসতবাড়িতে হামলা নারীসহ আহত ৩

শাহরাস্তিতে জমি বিরোধে বসতবাড়িতে হামলা নারীসহ আহত ৩

বোনের সম্পত্তি আত্মসাতের অভিযোগে স্কুল শিক্ষক দেলোয়ারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

বোনের সম্পত্তি আত্মসাতের অভিযোগে স্কুল শিক্ষক দেলোয়ারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

এবার সেনা, পুলিশ কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তাদের হুমকি দিচ্ছে আওয়ামী লীগ

এবার সেনা, পুলিশ কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তাদের হুমকি দিচ্ছে আওয়ামী লীগ

তারেক জিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দল নিয়ন্ত্রণ ও রাজনৈতিক ভারসাম্য

তারেক জিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দল নিয়ন্ত্রণ ও রাজনৈতিক ভারসাম্য

শাহরাস্তি, হাজীগঞ্জ ও কচুয়া উপজেলার ক্রিকেটারদের  সুখবর দিলেন সাদ্দাম হোসেন মিঠু

শাহরাস্তি, হাজীগঞ্জ ও কচুয়া উপজেলার ক্রিকেটারদের সুখবর দিলেন সাদ্দাম হোসেন মিঠু

শাহরাস্তির দেবকরায় মোবাইল কোর্টের অভিযান, ‘মামা ভাগিনা মিষ্টি মেলা’কে অর্থদণ্ড

শাহরাস্তির দেবকরায় মোবাইল কোর্টের অভিযান, ‘মামা ভাগিনা মিষ্টি মেলা’কে অর্থদণ্ড

শাহরাস্তিতে আলোচনার শীর্ষে ওসি শাহ আলম

শাহরাস্তিতে আলোচনার শীর্ষে ওসি শাহ আলম

শাহরাস্তিতে ৫১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহরাস্তিতে ৫১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মহান ভাষা শহীদদের প্রতি মেহের দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

মহান ভাষা শহীদদের প্রতি মেহের দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন