ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকুরী
  6. চাঁদপুর
  7. জাতীয়
  8. ধর্ম
  9. প্রবাস
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. মানবিক
  13. রাজনীতি
  14. শাহরাস্তি
  15. শিক্ষা

শাহরাস্তির ভোলদিঘী দারুল কোরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও ৩৬ শিক্ষার্থীকে ছবক প্রদান

শাহরাস্তির ভোলদিঘী দারুল কোরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও ৩৬ শিক্ষার্থীকে ছবক প্রদান

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ভোলদিঘী দারুল কোরআন নূরানী ইবতেদায়ী ও হাফেজিয়া মাদরাসায় বার্ষিক অভিভাবক সমাবেশ, ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ভোলদিঘী দক্ষিণ বাজারে অবস্থিত মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি মো. জাকির হোসেন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ কাজী জাহাঙ্গীর। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মো. শেখ ফরিদ।

নূরানী বিভাগের সহকারী প্রধান শিক্ষক মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় হিফজ বিভাগের শিক্ষার্থী মো. মাহিদুল ইসলামের পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর হামদ ও নাত পরিবেশন করেন একই বিভাগের শিক্ষার্থী মো. জুনায়েদ হোসেন। স্বাগত ও উদ্বোধনী বক্তব্য দেন নূরানী বিভাগের প্রধান শিক্ষক মাওলানা আরিফ বিল্লাহ।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা হাদিস শরিফ পাঠ, মাসআলা উপস্থাপন, কবিতা আবৃত্তি এবং বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় বক্তব্যসহ বিভিন্ন শিক্ষামূলক পরিবেশনায় অংশ নেয়। এ ছাড়া তিন ভাষায় সুরা ফাতিহা উপস্থাপন করে শিক্ষার্থীরা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মো. শেখ ফরিদ তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের অগ্রগতি ও শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। দ্বীনি শিক্ষার প্রসারে অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতা কামনা করার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে কাজী জাহাঙ্গীর শিক্ষার্থীদের পড়াশোনা ও দ্বীনি শিক্ষার প্রসারে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। শিক্ষার্থীরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে নৈতিকতা ও আদর্শের আলোকে নিজেদের গড়ে তুলতে পারে, সে লক্ষ্যে তিনি সব সময় তাদের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে তিনি নগদ অর্থ প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা এরশাদ উল্লাহ, দারুল কারীম আল ইসলামিয়া মাদরাসার পরিচালক মাওলানা সাব্বির আহমেদ ওসমানী, চট্টগ্রাম ইসলামিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ও মাদরাসার প্রতিষ্ঠাতার ছেলে মো. নিয়ামত উল্লাহ, মো. বেলাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আউয়াল, হাজীগঞ্জ আল মানারাত ইসলামিয়া একাডেমির পরিচালক মাওলানা শামসুল আলম, সাবেক মেম্বার জয়নাল আবেদীন, অভিভাবক প্রতিনিধি মাওলানা মাসুম বিল্লাহ ও ইতালিপ্রবাসী ফয়েজ আহমেদ।

বক্তারা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও ধর্মীয় মূল্যবোধের চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে মাদরাসার শিক্ষার পরিবেশ ও সার্বিক কার্যক্রমের প্রশংসা করে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

আয়োজনের বিশেষ পর্বে মাদরাসার হিফজ ও নাজেরা বিভাগের ৩৬ জন শিক্ষার্থীকে ছবক প্রদান করা হয়। উবাহু ইবনে ক্বাব (রা.) হিফজ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মতিউর রহমান শিক্ষার্থীদের ছবক প্রদান করেন।

পরে বিভিন্ন শিক্ষামূলক পরিবেশনায় অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কাইথড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সবশেষে অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে খাবার বিতরণের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

২০১৬ সালের ১৯ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত ভোলদিঘী দারুল কোরআন নূরানী ইবতেদায়ী ও হাফেজিয়া মাদরাসাটি প্রতিষ্ঠার পর থেকে ভোলদিঘী দক্ষিণ বাজার এলাকায় দ্বীনি শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
বোনের সম্পত্তি আত্মসাতের অভিযোগে স্কুল শিক্ষক দেলোয়ারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

বোনের সম্পত্তি আত্মসাতের অভিযোগে স্কুল শিক্ষক দেলোয়ারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

সেনাবাহিনীতে বিশাল নিয়োগ,  এসএসসি পাস হলেই করা যাবে আবেদন

সেনাবাহিনীতে বিশাল নিয়োগ, এসএসসি পাস হলেই করা যাবে আবেদন

ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন ৮২ বছরের মরিয়ম

ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন ৮২ বছরের মরিয়ম

লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩, আহত অন্তত ১৫

লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩, আহত অন্তত ১৫

রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল হাইকোর্টে

রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল হাইকোর্টে

কুরকামতা সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কুরকামতা সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

শাহরাস্তিতে এনসিপির উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমরান হোসাইন, মেয়র পদে নুরে আলম

শাহরাস্তিতে এনসিপির উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমরান হোসাইন, মেয়র পদে নুরে আলম

নেশাগ্রস্তদের নিয়ে টামটা (দঃ) ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণার অভিযোগ

নেশাগ্রস্তদের নিয়ে টামটা (দঃ) ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণার অভিযোগ

২০২৭ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ৭০ দিন ছুটির খসড়া প্রস্তাব

২০২৭ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ৭০ দিন ছুটির খসড়া প্রস্তাব

চিতোষী পূর্ব ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা যুবদল নেতা সোহেলের

চিতোষী পূর্ব ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা যুবদল নেতা সোহেলের