ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুলা
  4. চাকুরী
  5. চাঁদপুর
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বিনোদন
  11. মানবিক
  12. রাজনীতি
  13. শাহরাস্তি
  14. শিক্ষা
  15. সম্পাদকীয়

বোনের সম্পত্তি আত্মসাতের অভিযোগে স্কুল শিক্ষক দেলোয়ারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

প্রতিবেদক
শাহরাস্তি নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৮:২০ অপরাহ্ণ
বোনের সম্পত্তি আত্মসাতের অভিযোগে স্কুল শিক্ষক দেলোয়ারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ফটিকখিরা গ্রামে সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্কুল শিক্ষক মো. দেলোয়ার হোসেন (৬০)-এর বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

আদালত ও থানা সূত্রে জানা যায়, উপজেলার ফটিকখিরা গ্রামের বড় বেপারী বাড়ির বাসিন্দা আমির হোসেনের ছেলেরা ও অন্যান্য ওয়ারিশরা তাদের চাচা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, গত ২৩ এপ্রিল ২০২৪ তারিখে তারা ওয়ারিশদের কাছ থেকে ৩ দশমিক ৪৩ শতক জমি ক্রয় করে বৈধ মালিকানা অর্জন করেন। তবে অভিযুক্ত দেলোয়ার হোসেন বোনসহ অন্যান্য ওয়ারিশদের প্রাপ্য অংশ বুঝিয়ে না দিয়ে নিজের অংশের অতিরিক্ত জমি স্ত্রীর নামে হেবা দলিল করে পরে তা বিক্রি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, গত ৯ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে দেলোয়ার হোসেন একজন সহযোগীকে সঙ্গে নিয়ে বিক্রিত জমিতে সীমানা পিলার স্থাপন করতে গেলে আমির হোসেন ও তার ছেলেরা বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

শাহরাস্তি থানা পুলিশের তদন্ত প্রতিবেদনে দণ্ডবিধির ৫০৬(২) ধারায় হত্যার হুমকির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। স্থানীয় সাক্ষ্য ও গোপন তথ্যের ভিত্তিতে তদন্ত শেষে পুলিশ নন-এফআইআর প্রসিকিউশন (নং-০৬) আদালতে দাখিল করে।

এর পরিপ্রেক্ষিতে গত ৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে আদালত ওয়ারেন্ট প্রসেস নং-৫৬৮/২৫ মূলে প্রধান অভিযুক্ত দেলোয়ার হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযোগকারী পক্ষ নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও অভিযুক্তের বক্তব্য জানা যায়নি। বিষয়টি বর্তমানে বিচারাধীন রয়েছে।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
শাহরাস্তিতে ইউপি সদস্য আবু তাহের জনি গ্রেপ্তার

শাহরাস্তিতে ইউপি সদস্য আবু তাহের জনি গ্রেপ্তার

মহান ভাষা শহীদদের প্রতি মেহের দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

মহান ভাষা শহীদদের প্রতি মেহের দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

শাহরাস্তিতে পুলিশের সফল অভিযানে জিআর পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার

শাহরাস্তিতে পুলিশের সফল অভিযানে জিআর পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার

শাহরাস্তিতে পুলিশের ডাবল অভিযানে ৮০ পিস ইয়াবাসহ আটক ৪

শাহরাস্তিতে পুলিশের ডাবল অভিযানে ৮০ পিস ইয়াবাসহ আটক ৪

শাহরাস্তি নিউজের জনমত জরিপে এগিয়ে জামায়াতে ইসলামী

শাহরাস্তি নিউজের জনমত জরিপে এগিয়ে জামায়াতে ইসলামী

ফ্লাইটের কয়েক ঘণ্টা আগে ইয়াবাসহ শাহরাস্তিতে প্রবাসী গ্রেপ্তার

ফ্লাইটের কয়েক ঘণ্টা আগে ইয়াবাসহ শাহরাস্তিতে প্রবাসী গ্রেপ্তার

রায়শ্রী দঃ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড  জামায়াতের উদ্যোগে রাস্তা সংস্কার

রায়শ্রী দঃ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে রাস্তা সংস্কার

শাহরাস্তিতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শান্ত গ্রেফতার

শাহরাস্তিতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শান্ত গ্রেফতার

শাহরাস্তিতে বিএনপি’র প্রচারণায় আ’লীগ নেতার অংশগ্রহণে তৃণমূলের চরম ক্ষোভ

শাহরাস্তিতে বিএনপি’র প্রচারণায় আ’লীগ নেতার অংশগ্রহণে তৃণমূলের চরম ক্ষোভ

ইতালি নেওয়ার নামে অর্ধ কোটি টাকার প্রতারণা, শাহরাস্তির সাইফুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ

ইতালি নেওয়ার নামে অর্ধ কোটি টাকার প্রতারণা, শাহরাস্তির সাইফুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ