ঢাকাThursday , 26 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকুরী
  6. চাঁদপুর
  7. জাতীয়
  8. ধর্ম
  9. প্রবাস
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. মানবিক
  13. রাজনীতি
  14. শাহরাস্তি
  15. শিক্ষা

শাহরাস্তিতে এআই দিয়ে ছবি বানিয়ে ইউপি মেম্বার ফারুকের মানহানির চেষ্টা, থানায় লিখিত অভিযোগ

শাহরাস্তিতে এআই দিয়ে ছবি বানিয়ে ইউপি মেম্বার ফারুকের মানহানির চেষ্টা, থানায় লিখিত অভিযোগ

চাঁদপুরের শাহরাস্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে আপত্তিকর ছবি তৈরি করে ফেসবুকে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বারের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার মো. ফারুক হোসেন স্থানীয় বাসিন্দা মো. তাজের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের কর ।

ফারুক হোসেনের দাবি, একটি ভুয়া ফেসবুক আইডি থেকে তাঁকে নিয়ে এআই দিয়ে তৈরি আপত্তিকর ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। এর ফলে তিনি সামাজিকভাবে হেয় হচ্ছেন। ওই প্রচারে মো. তাজের জড়িত থাকার অভিযোগ করেছেন তিনি।

অভিযোগপত্রে ফারুক হোসেন জানান, কয়েক মাস আগে তিনি নিজ এলাকা কুরকামতায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করেন। তাঁর দাবি, ওই প্রতিবাদের জেরে তাজ তাঁর ওপর ক্ষুব্ধ হন। পরে ফেসবুকে ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁর মানহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

এদিকে, গত ইউপি নির্বাচনে একই ওয়ার্ডে ফারুক হোসেনের প্রতিদ্বন্দ্বী ছিলেন মঞ্জুর হোসেন। সম্প্রতি মঞ্জুরের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে মঞ্জুর হোসেনকে ইয়াবা সেবন করতে দেখা যায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ফারুক হোসেনের কাছে জানতে চাওয়া হয়, আসন্ন ইউপি নির্বাচন ঘিরে প্রতিদ্বন্দ্বিতার জেরে তাঁর বিরুদ্ধে ফেসবুকে এ ধরনের প্রচার চালানো হচ্ছে কি না। জবাবে তিনি জানান, এ বিষয়ে তিনি নিশ্চিত নন। তিনি বলেন, “আমি থানায় অভিযোগ জানিয়েছি। এটি তদন্ত করে বের করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।” তদন্তে ঘটনার প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

লিখিত অভিযোগে ফারুক হোসেন জানিয়েছেন, এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া ছবিটির মেটাডেটা বিশ্লেষণ ও একাধিক এআই শনাক্তকরণ টুল ব্যবহার করে যাচাই করেছে শাহরাস্তি নিউজ। যাচাইয়ে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে জোরালো ইঙ্গিত পাওয়া গেছে। তবে যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবিটি ছড়িয়ে দেওয়া হয়েছে, সেটির প্রকৃত পরিচয় ও পরিচালনাকারী সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
শ্রীমঙ্গলে হাসিব ও তাঁর স্ত্রীর ওপর হামলা: সাবেক ছাত্রলীগ নেতাসহ ১৬ জন আসামি

শ্রীমঙ্গলে হাসিব ও তাঁর স্ত্রীর ওপর হামলা: সাবেক ছাত্রলীগ নেতাসহ ১৬ জন আসামি

সাদিক কায়েমের বাড়িতে পেট্টোলবোমা মেরে আগুন জ্বালানোর চেষ্টা

সাদিক কায়েমের বাড়িতে পেট্টোলবোমা মেরে আগুন জ্বালানোর চেষ্টা

কুবি ছাত্রী ও তাঁর মা হত্যা মামলায় কবিরাজ মোবারকের মৃত্যুদণ্ড

কুবি ছাত্রী ও তাঁর মা হত্যা মামলায় কবিরাজ মোবারকের মৃত্যুদণ্ড

শাহরাস্তিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শাহরাস্তিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ভারতে প্রায় ২০ কোটি মুসলিম নিপীড়নের শিকার: সোনিয়া গান্ধী

ভারতে প্রায় ২০ কোটি মুসলিম নিপীড়নের শিকার: সোনিয়া গান্ধী

শাহরাস্তিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

শাহরাস্তিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

ত্যাগী ও নির্যাতিতদের বাদ দিয়ে শাহরাস্তি পৌর বিএনপি কমিটি ঘোষণায় ক্ষোভ

ত্যাগী ও নির্যাতিতদের বাদ দিয়ে শাহরাস্তি পৌর বিএনপি কমিটি ঘোষণায় ক্ষোভ

ফ্লাইটের কয়েক ঘণ্টা আগে ইয়াবাসহ শাহরাস্তিতে প্রবাসী গ্রেপ্তার

ফ্লাইটের কয়েক ঘণ্টা আগে ইয়াবাসহ শাহরাস্তিতে প্রবাসী গ্রেপ্তার

আজ রফিকুল ইসলাম (বীর উত্তম) এর জন্মদিন!

আজ রফিকুল ইসলাম (বীর উত্তম) এর জন্মদিন!

এবার সেনা, পুলিশ কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তাদের হুমকি দিচ্ছে আওয়ামী লীগ

এবার সেনা, পুলিশ কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তাদের হুমকি দিচ্ছে আওয়ামী লীগ