ঢাকাবুধবার , ২৮ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুলা
  4. চাকুরী
  5. চাঁদপুর
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বিনোদন
  11. মানবিক
  12. রাজনীতি
  13. শাহরাস্তি
  14. শিক্ষা
  15. সম্পাদকীয়

শাহরাস্তিতে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারের বিরুদ্ধে বৃদ্ধ নারীকে মারধরের অভিযোগ

প্রতিবেদক
শাহরাস্তি নিউজ ডেস্ক
জানুয়ারি ২৮, ২০২৬ ১১:০৫ পূর্বাহ্ণ
শাহরাস্তিতে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারের বিরুদ্ধে বৃদ্ধ নারীকে মারধরের অভিযোগ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বৃদ্ধ নারী ও তার স্বামীকে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় পেয়ারা বেগম (৬৫) শাহরাস্তি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে অভিযুক্ত হিসেবে নাম উল্লেখ করা হয়েছে, মোঃ আব্দুর সাত্তার (৫৮), মোঃ শাহজাহান (৫৫), মোঃ মাইনুল ইসলাম (৪৫), মরিয়ম বেগম (৬০), রাবেয়া বেগম (৪০) ও লুৎফর নাহার (৪৫)। তারা সবাই শাহরাস্তি উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, তিনি অভিযুক্ত মরিয়ম বেগমের কাছ থেকে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ৬ শতাংশ জমি ২ লাখ ৯০ হাজার টাকায় ক্রয় করেন। তবে জমি বুঝিয়ে না দিয়ে অভিযুক্ত আব্দুর সাত্তার ও মাইনুল ইসলাম বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়ে তার কাছ থেকে পর্যায়ক্রমে ২০ হাজার ও ১৫ হাজার টাকা গ্রহণ করেন। পরবর্তীতে আরও টাকা দাবি করা হলে তিনি অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তার প্রতি শত্রুতামূলক আচরণ শুরু করেন।

গত ২৮ অক্টোবর ২০২৫ বিকেল আনুমানিক ৫টার দিকে শাহরাস্তি থানাধীন প্রসন্নপুর এলাকার খিলাবাজার থেকে কালীবাড়িগামী সড়কে এ ঘটনার সূত্রপাত হয়। অভিযোগে বলা হয়, কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে পেয়ারা বেগমকে মারধর করেন। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আহত হন। অভিযোগ অনুযায়ী, আব্দুর সাত্তার তার পোশাক টেনে ছিঁড়ে শ্লীলতাহানি করেন এবং ধাক্কা দিলে তিনি গাছের সঙ্গে আঘাতপ্রাপ্ত হন।

স্ত্রীকে রক্ষা করতে গেলে তার স্বামী মোঃ মোশারফ হোসেনকেও মারধর করা হয়। এতে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন এবং বসতবাড়ি জোরপূর্বক দখল করে নেওয়ার হুমকিও দেন।

এ বিষয়ে শাহরাস্তি থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - চাঁদপুর

আপনার জন্য নির্বাচিত
শাহরাস্তিতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শান্ত গ্রেফতার

শাহরাস্তিতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শান্ত গ্রেফতার

শাহরাস্তিতে ইউপি সদস্য আবু তাহের জনি গ্রেপ্তার

শাহরাস্তিতে ইউপি সদস্য আবু তাহের জনি গ্রেপ্তার

শাহরাস্তি, হাজীগঞ্জ ও কচুয়া উপজেলার ক্রিকেটারদের  সুখবর দিলেন সাদ্দাম হোসেন মিঠু

শাহরাস্তি, হাজীগঞ্জ ও কচুয়া উপজেলার ক্রিকেটারদের সুখবর দিলেন সাদ্দাম হোসেন মিঠু

শাহরাস্তিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শাহরাস্তিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শাহরাস্তিতে আলোচনার শীর্ষে ওসি শাহ আলম

শাহরাস্তিতে আলোচনার শীর্ষে ওসি শাহ আলম

শাহরাস্তিতে জমি বিরোধে বসতবাড়িতে হামলা নারীসহ আহত ৩

শাহরাস্তিতে জমি বিরোধে বসতবাড়িতে হামলা নারীসহ আহত ৩

ত্যাগী ও নির্যাতিতদের বাদ দিয়ে শাহরাস্তি পৌর বিএনপি কমিটি ঘোষণায় ক্ষোভ

ত্যাগী ও নির্যাতিতদের বাদ দিয়ে শাহরাস্তি পৌর বিএনপি কমিটি ঘোষণায় ক্ষোভ

শাহরাস্তিতে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারের বিরুদ্ধে বৃদ্ধ নারীকে মারধরের অভিযোগ

শাহরাস্তিতে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারের বিরুদ্ধে বৃদ্ধ নারীকে মারধরের অভিযোগ

এক নজরে শাহরাস্তি উপজেলা

এক নজরে শাহরাস্তি উপজেলা

শাহরাস্তি নিউজের জনমত জরিপে এগিয়ে জামায়াতে ইসলামী

শাহরাস্তি নিউজের জনমত জরিপে এগিয়ে জামায়াতে ইসলামী