ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুলা
  4. চাকুরী
  5. চাঁদপুর
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বিনোদন
  11. মানবিক
  12. রাজনীতি
  13. শাহরাস্তি
  14. শিক্ষা
  15. সম্পাদকীয়

শাহরাস্তিতে পুলিশের সফল অভিযানে জিআর পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার

প্রতিবেদক
শাহরাস্তি নিউজ ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৬ ১০:৪৮ পূর্বাহ্ণ
শাহরাস্তিতে পুলিশের সফল অভিযানে জিআর পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে শাহরাস্তি মডেল থানা পুলিশের ধারাবাহিক তৎপরতার অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার জিআর পরোয়ানাভুক্ত ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয়ভাবে পুলিশের এ সাফল্যকে আইন প্রয়োগে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

অদ্য ২২ জানুয়ারি ২০২৬ ইং তারিখে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ জনাব মীর মাহবুবুর রহমানের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এসআই (নিঃ) আল আমিন ভূইয়া ও এএসআই (নিঃ) মনিরুল হকের নেতৃত্বে একটি চৌকস টিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পেশাদারিত্ব ও দ্রুততার মাধ্যমে আসামিদের শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়।

অভিযানকালে জিআর নং–৪৫/২৫ (শাহরাস্তি) মামলার পরোয়ানাভুক্ত আসামি ফারুক হোসেন (৩৩), পিতা– আবুল বাসার, সাং– সেনগাঁও; জিআর নং–৫৬/২১ (শাহরাস্তি) মামলার আসামি মোঃ আসাদ উল্যাহ খোকন এবং একই মামলার অপর আসামি মোঃ কামরুল হাসান (উভয়ের পিতা– মৃত আব্দুল মতিন, সাং– টামটা, ছৈয়াল বাড়ী) কে গ্রেফতার করা হয়।

এছাড়াও জিআর নং–১৬৩/২৫ (শাহরাস্তি) মামলার আসামি মোঃ মানিক (৩১), পিতা– মৃত আমির হোসেন, সাং– রাগৈ (উত্তর পাটোয়ারী বাড়ী) এবং জিআর নং–১১৪৭/২৩ (কুমিল্লা কোতোয়ালী) মামলার পরোয়ানাভুক্ত আসামি মোঃ জামাল হোসেন প্রকাশ সিজব, পিতা– মৃত আলী আকবর, মাতা– সুলতানা রাজিয়া, সাং– নরিংপুর (তছর বেপারী বাড়ী/মজিদ বাড়ী), থানা– শাহরাস্তি, জেলা– চাঁদপুরকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, শাহরাস্তি থানা পুলিশের এমন সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা এলাকায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ - চাঁদপুর

আপনার জন্য নির্বাচিত
শাহরাস্তিতে ইউপি সদস্য আবু তাহের জনি গ্রেপ্তার

শাহরাস্তিতে ইউপি সদস্য আবু তাহের জনি গ্রেপ্তার

শাহরাস্তিতে চোরচক্রের রহস্য উন্মোচন, অডিও কল রেকর্ড ফাঁস

শাহরাস্তিতে চোরচক্রের রহস্য উন্মোচন, অডিও কল রেকর্ড ফাঁস

ত্যাগী ও নির্যাতিতদের বাদ দিয়ে শাহরাস্তি পৌর বিএনপি কমিটি ঘোষণায় ক্ষোভ

ত্যাগী ও নির্যাতিতদের বাদ দিয়ে শাহরাস্তি পৌর বিএনপি কমিটি ঘোষণায় ক্ষোভ

শাহরাস্তিতে সাফ কবলা ও খারিজ খতিয়ানভুক্ত জমি মাপজরিপে বাধা; প্রতিকার চেয়ে ভুক্তভোগীর অভিযোগ

শাহরাস্তিতে সাফ কবলা ও খারিজ খতিয়ানভুক্ত জমি মাপজরিপে বাধা; প্রতিকার চেয়ে ভুক্তভোগীর অভিযোগ

শাহরাস্তিতে আলোচনার শীর্ষে ওসি শাহ আলম

শাহরাস্তিতে আলোচনার শীর্ষে ওসি শাহ আলম

শাহরাস্তি, হাজীগঞ্জ ও কচুয়া উপজেলার ক্রিকেটারদের  সুখবর দিলেন সাদ্দাম হোসেন মিঠু

শাহরাস্তি, হাজীগঞ্জ ও কচুয়া উপজেলার ক্রিকেটারদের সুখবর দিলেন সাদ্দাম হোসেন মিঠু

শাহরাস্তিতে পুলিশের সফল অভিযানে জিআর পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার

শাহরাস্তিতে পুলিশের সফল অভিযানে জিআর পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার

শাহরাস্তিতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শান্ত গ্রেফতার

শাহরাস্তিতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শান্ত গ্রেফতার

আজ রফিকুল ইসলাম (বীর উত্তম) এর জন্মদিন!

আজ রফিকুল ইসলাম (বীর উত্তম) এর জন্মদিন!

সরকারি চাকরিজীবীদের বেতন ও আয়কর নিয়ে নতুন আইন

সরকারি চাকরিজীবীদের বেতন ও আয়কর নিয়ে নতুন আইন