ঢাকাTuesday , 17 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকুরী
  6. চাঁদপুর
  7. জাতীয়
  8. ধর্ম
  9. প্রবাস
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. মানবিক
  13. রাজনীতি
  14. শাহরাস্তি
  15. শিক্ষা

প্রতিভা আছে, নেই মাঠ পর্যাপ্ত সুযোগ শাহরাস্তির ফুটবলারদের আক্ষেপ

প্রতিভা আছে, নেই মাঠ পর্যাপ্ত সুযোগ শাহরাস্তির ফুটবলারদের আক্ষেপ

চাঁদপুরে ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মতলব দক্ষিণ উপজেলার কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে শাহরাস্তি উপজেলা দল। এই পরাজয়ের পর শাহরাস্তি উপজেলার ফুটবলের অবকাঠামো, প্রশিক্ষণ ব্যবস্থা ও খেলোয়াড়দের সুযোগ-সুবিধা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ফুটবলার তাহসান তাসিন।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়। উদ্বোধনী ম্যাচে শাহরাস্তিকে ২-১ গোলে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে মতলব দক্ষিণ উপজেলা দল।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শাহরাস্তির ফুটবলের বর্তমান অবস্থা ও উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন তাহসান তাসিন।

পোস্টে তিনি উল্লেখ করেন, শাহরাস্তি উপজেলা ক্রীড়া সংস্থার কার্যকর উদ্যোগ, উন্নত খেলার মাঠ, ফুটবলারদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং একটি ফুটবল একাডেমি প্রতিষ্ঠা ছাড়া জেলা পর্যায়ে ডিসি কাপের শিরোপা অর্জন কঠিন। প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দেন তিনি।

তাহসান তাসিনের ভাষ্য অনুযায়ী, এবারের ডিসি কাপে শাহরাস্তির প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের অনেকেই কোনো প্রতিষ্ঠিত ফুটবল একাডেমি কিংবা নিয়মিত কোচিংয়ের সুযোগ পাননি। নিজেদের যোগ্যতা, কঠোর পরিশ্রম ও ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে তাঁরা বর্তমান পর্যায়ে পৌঁছেছেন।

তিনি আরও উল্লেখ করেন, যতদিন শাহরাস্তি উপজেলা শিরোপা অর্জন করতে না পারবে, ততদিন চাঁদপুরের ফুটবল অঙ্গনে উপজেলার খেলোয়াড়রা যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকবে।

তবে প্রতিযোগিতায় দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের প্রচেষ্টার প্রশংসা করতেও ভোলেননি এই ফুটবলার। বিশেষ করে মাজহারুল ইসলাম জুয়েল ও শাহাদাত হোসেন হৃদয় ভূঁইয়ার নাম উল্লেখ করে তাঁদের সর্বোচ্চ প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু হয় ১৯৮৪ সালে। ২০২৩ সালে অনুষ্ঠিত হয় ২০তম আসর। দীর্ঘ বিরতির পর ২০২৫ সালে ২১তম আসর এবং চলতি বছর ২২তম আসরের আয়োজন করা হয়েছে। এবারের প্রতিযোগিতায় চাঁদপুর জেলার আটটি উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল অংশ নিচ্ছে।

শাহরাস্তির ফুটবলের এই পরিস্থিতিতে নতুন করে সামনে এসেছে স্থানীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির পরিকল্পনা, নিয়মিত প্রশিক্ষণ, উন্নত মাঠ এবং ফুটবল একাডেমি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা।

ফুটবলপ্রেমীদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে শাহরাস্তির ক্রীড়াঙ্গনের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেবে। যাতে ভবিষ্যতে শুধু অংশগ্রহণ নয়, জেলা পর্যায়ের প্রতিযোগিতায় শিরোপা অর্জনের সামর্থ্যও তৈরি হয়।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
শাহরাস্তিতে পুলিশের ডাবল অভিযানে ৮০ পিস ইয়াবাসহ আটক ৪

শাহরাস্তিতে পুলিশের ডাবল অভিযানে ৮০ পিস ইয়াবাসহ আটক ৪

গণহত্যার দায়ে অভিযুক্তদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: আজিজুল বারী হেলাল

গণহত্যার দায়ে অভিযুক্তদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: আজিজুল বারী হেলাল

ত্যাগী ও নির্যাতিতদের বাদ দিয়ে শাহরাস্তি পৌর বিএনপি কমিটি ঘোষণায় ক্ষোভ

ত্যাগী ও নির্যাতিতদের বাদ দিয়ে শাহরাস্তি পৌর বিএনপি কমিটি ঘোষণায় ক্ষোভ

শাহরাস্তিতে পুলিশের সফল অভিযানে জিআর পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার

শাহরাস্তিতে পুলিশের সফল অভিযানে জিআর পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার

তারেক জিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দল নিয়ন্ত্রণ ও রাজনৈতিক ভারসাম্য

তারেক জিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দল নিয়ন্ত্রণ ও রাজনৈতিক ভারসাম্য

আজ রফিকুল ইসলাম (বীর উত্তম) এর জন্মদিন!

আজ রফিকুল ইসলাম (বীর উত্তম) এর জন্মদিন!

শাহরাস্তিতে ইউপি সদস্য আবু তাহের জনি গ্রেপ্তার

শাহরাস্তিতে ইউপি সদস্য আবু তাহের জনি গ্রেপ্তার

ঋণ পরিশোধের চাপ বাড়ার আশঙ্কা, রাজস্ব সংস্কারে জোর মইনুল ইসলামের

ঋণ পরিশোধের চাপ বাড়ার আশঙ্কা, রাজস্ব সংস্কারে জোর মইনুল ইসলামের

হাজীগঞ্জে সম্পত্তি বিরোধ ঘিরে হয়রানির অভিযোগ

হাজীগঞ্জে সম্পত্তি বিরোধ ঘিরে হয়রানির অভিযোগ

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে রংপুরে ছাত্রদলের মধ্যরাত্রি মোটরসাইকেল শোডাউন

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে রংপুরে ছাত্রদলের মধ্যরাত্রি মোটরসাইকেল শোডাউন