ঢাকাসোমবার , ২৩ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুলা
  4. চাকুরী
  5. চাঁদপুর
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বিনোদন
  11. মানবিক
  12. রাজনীতি
  13. শাহরাস্তি
  14. শিক্ষা
  15. সম্পাদকীয়

শাহরাস্তিতে পুলিশের ডাবল অভিযানে ৮০ পিস ইয়াবাসহ আটক ৪

প্রতিবেদক
শাহরাস্তি নিউজ ডেস্ক
মার্চ ২৩, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ণ
শাহরাস্তিতে পুলিশের ডাবল অভিযানে ৮০ পিস ইয়াবাসহ আটক ৪

শাহরাস্তিতে থানা পুলিশের পৃথক দুই অভিযানে ৮০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ গত ২৩ মার্চ রাতে পৃথক দুইটি অভিযান চালিয়ে মোট ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এর মধ্যে একজনের কাছ থেকে ৭১ পিস এবং অপর তিনজনের কাছ থেকে ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে দুটি পৃথক টিম এ অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানে এসআই (নিঃ) মোঃ আরিফ হোসাইন, এএসআই (নিঃ) সাদ্দাম হোসেন ও এএসআই (নিঃ) ফারুক আহাম্মদসহ একটি টিম শাহরাস্তি পৌরসভার ছিকুটিয়া এলাকার বড় বাড়ীর সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় কিশোর মজুমদার (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে তার হেফাজত থেকে ৭১ পিস ইয়াবাসহ আটক করা হয়। কিশোর মজুমদার ওই এলাকার জয়দেব মজুমদারের ছেলে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোর স্বীকার করেছে যে, সে পলাতক আসামী তাজুল ইসলাম ও সুজন সর্দারের কাছ থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে এলাকায় বেশি দামে বিক্রি করত। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, একই রাতে প্রায় ১২টা ৩০ মিনিটে এসআই (নিঃ) মিঠুন দাস সঙ্গীয় ফোর্স নিয়ে মেহের উত্তর ইউনিয়নের দেবীপুর এলাকায় অভিযান চালান। পশ্চিম হাজী বাড়ির মোস্তফার মুদি দোকানের সামনে থেকে বিল্লাল হোসেন অনিক (২৫), শাওন হোসেন রাসেল (১৯) ও আরাফাত রহমান (১৯) নামের তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। প্রথম অভিযানে আটক আসামীকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং অপর তিনজনকে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শাহরাস্তিতে সক্রিয় নিষিদ্ধ আওয়ামী লীগ, নীরব প্রশাসন

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শাহরাস্তিতে সক্রিয় নিষিদ্ধ আওয়ামী লীগ, নীরব প্রশাসন

এবার সেনা, পুলিশ কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তাদের হুমকি দিচ্ছে আওয়ামী লীগ

এবার সেনা, পুলিশ কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তাদের হুমকি দিচ্ছে আওয়ামী লীগ

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে শাহারাস্তির দেবীপুরে আলোচনা সভা

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে শাহারাস্তির দেবীপুরে আলোচনা সভা

এক নজরে শাহরাস্তি উপজেলা

এক নজরে শাহরাস্তি উপজেলা

শাহরাস্তিতে সাফ কবলা ও খারিজ খতিয়ানভুক্ত জমি মাপজরিপে বাধা; প্রতিকার চেয়ে ভুক্তভোগীর অভিযোগ

শাহরাস্তিতে সাফ কবলা ও খারিজ খতিয়ানভুক্ত জমি মাপজরিপে বাধা; প্রতিকার চেয়ে ভুক্তভোগীর অভিযোগ

শাহরাস্তিতে বিএনপি’র প্রচারণায় আ’লীগ নেতার অংশগ্রহণে তৃণমূলের চরম ক্ষোভ

শাহরাস্তিতে বিএনপি’র প্রচারণায় আ’লীগ নেতার অংশগ্রহণে তৃণমূলের চরম ক্ষোভ

খিলা বাজারে তুচ্ছ ঘটনায় দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ৭ দোকান, আহত ৪

খিলা বাজারে তুচ্ছ ঘটনায় দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ৭ দোকান, আহত ৪

শাহরাস্তিতে ইয়াবাসহ কাউছার আলম নামে এক ব্যক্তি আটক

শাহরাস্তিতে ইয়াবাসহ কাউছার আলম নামে এক ব্যক্তি আটক

শাহরাস্তিতে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারের বিরুদ্ধে বৃদ্ধ নারীকে মারধরের অভিযোগ

শাহরাস্তিতে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারের বিরুদ্ধে বৃদ্ধ নারীকে মারধরের অভিযোগ

শাহরাস্তিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শাহরাস্তিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত