ঢাকাTuesday , 17 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকুরী
  6. চাঁদপুর
  7. জাতীয়
  8. ধর্ম
  9. প্রবাস
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. মানবিক
  13. রাজনীতি
  14. শাহরাস্তি
  15. শিক্ষা

কালীবাড়ি ঠাকুর বাজারে পথচারীর চলাচলে বাধা, ব্যবসায়ীদের অর্থদণ্ড

কালীবাড়ি ঠাকুর বাজারে পথচারীর চলাচলে বাধা, ব্যবসায়ীদের অর্থদণ্ড

চাঁদপুরের শাহরাস্তি পৌর এলাকার কালীবাড়ি ঠাকুর বাজারে সরকারি রাস্তার পাশের পথচারী চলাচলের পথ দখল এবং রাস্তায় মালামাল রেখে চলাচলে বাধা দেওয়ার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও শাহরাস্তি পৌরসভা। ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত ব্যবসায়ীদের অর্থদণ্ড দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক, চাঁদপুর এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়। বাজারের সরকারি রাস্তার দুই পাশে পথচারীদের চলাচলের পথ দখল করে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল। এতে এলাকায় যানজট তৈরি হচ্ছিল এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। রাস্তায় মালামাল রেখে পথচারীদের চলাচলে বাধা দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ব্যবসায়ীদের অর্থদণ্ড দেন। তবে কতজন ব্যবসায়ীকে কত টাকা জরিমানা করা হয়েছে, সে তথ্য জানানো হয়নি।

অভিযানে শাহরাস্তি পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, শাহরাস্তি থানা পুলিশ এবং উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন। সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের সরকারি রাস্তার পাশে গড়ে তোলা অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অমান্য করলে ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সতর্কতাও দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযানকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, এতে বাজারের যানজট কমবে এবং পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। প্রশাসন জানিয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
হাজীগঞ্জের মিনি ম্যারাথনে চ্যাম্পিয়ন শাহরাস্তির মেহেদী

হাজীগঞ্জের মিনি ম্যারাথনে চ্যাম্পিয়ন শাহরাস্তির মেহেদী

তারেক জিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দল নিয়ন্ত্রণ ও রাজনৈতিক ভারসাম্য

তারেক জিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দল নিয়ন্ত্রণ ও রাজনৈতিক ভারসাম্য

হাজীগঞ্জে সম্পত্তি বিরোধ ঘিরে হয়রানির অভিযোগ

হাজীগঞ্জে সম্পত্তি বিরোধ ঘিরে হয়রানির অভিযোগ

কুবি ছাত্রী ও তাঁর মা হত্যা মামলায় কবিরাজ মোবারকের মৃত্যুদণ্ড

কুবি ছাত্রী ও তাঁর মা হত্যা মামলায় কবিরাজ মোবারকের মৃত্যুদণ্ড

সেনাবাহিনীতে বিশাল নিয়োগ,  এসএসসি পাস হলেই করা যাবে আবেদন

সেনাবাহিনীতে বিশাল নিয়োগ, এসএসসি পাস হলেই করা যাবে আবেদন

বোনের সম্পত্তি আত্মসাতের অভিযোগে স্কুল শিক্ষক দেলোয়ারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

বোনের সম্পত্তি আত্মসাতের অভিযোগে স্কুল শিক্ষক দেলোয়ারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

জিরো টলারেন্স নীতিতে শাহরাস্তি থানা, প্রশংসায় ওসি মীর মাহবুবুর রহমান

জিরো টলারেন্স নীতিতে শাহরাস্তি থানা, প্রশংসায় ওসি মীর মাহবুবুর রহমান

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ অধ্যায়

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ অধ্যায়

কুরকামতা সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কুরকামতা সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ঠাকুরবাজারে ১২ তলা ইউনিক টাওয়ার চালু, নিচে বাণিজ্য ও ওপরে আবাসন

ঠাকুরবাজারে ১২ তলা ইউনিক টাওয়ার চালু, নিচে বাণিজ্য ও ওপরে আবাসন