ঢাকাTuesday , 17 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকুরী
  6. চাঁদপুর
  7. জাতীয়
  8. ধর্ম
  9. প্রবাস
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. মানবিক
  13. রাজনীতি
  14. শাহরাস্তি
  15. শিক্ষা

রামপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ, জুনিয়র দলের জয়

রামপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ, জুনিয়র দলের জয়

মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে চাঁদপুর সদর উপজেলার ৫ নম্বর রামপুর ইউনিয়নে মাদকবিরোধী প্রীতি মিনি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উত্তর বড় সুন্দর পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করে অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর দিশারী যুব ফাউন্ডেশন। ম্যাচে স্থানীয় জুনিয়র দল ১-০ গোলে সিনিয়র দলকে হারায়।

এলাকার যুবসমাজের সমন্বয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপদেষ্টা কামরুল ইসলাম সোহেল। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা ওলামা দলের সভাপতি ও চাঁদপুর সদর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মাওলানা মো. জসিম উদ্দিন পাটওয়ারী। অতিথি হিসেবে আরও বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আবু হানিফ কাকন এবং সমাজসেবক আবুল বারাকাত মুকুল।

বক্তারা বলেন, আলোর দিশারী যুব ফাউন্ডেশন শিক্ষা প্রতিযোগিতা ও খেলাধুলাবিষয়ক দুটি আয়োজনের পাশাপাশি এই ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণীর মাধ্যমে মাদক ও সামাজিক ব্যাধি প্রতিরোধে নিজেদের অবস্থান তুলে ধরেছে। তাঁদের বক্তব্যে তরুণদের মাদক থেকে দূরে রাখতে সুস্থ বিনোদন, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডের পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। তাঁরা দলীয় ঐক্যের উদাহরণ হিসেবে ফুটবলের কথা উল্লেখ করে বলেন, সমাজ থেকে মাদক দূর করতেও সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।

কেউ মাদক ছেড়ে দেওয়ার ঘোষণা দিলে তার কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং তিন মাস পরিবারের আর্থিক ব্যয়ভার বহনের ঘোষণা দিয়েছে আয়োজক ফাউন্ডেশন।

অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. কাউছার পাটওয়ারী রুবেল ও সমাজসেবক ইঞ্জিনিয়ার এনামুল হক হেলাল। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য শাহাদাত হোসেন জুয়েল, ইঞ্জিনিয়ার মো. মইনুল হোসেন ও আনিসুর রহমান মামুন বক্তব্য দেন এবং যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন পাটওয়ারী পাখি, সহ যুববিষয়ক সম্পাদক শান্ত চৌধুরী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইয়াছিন আহমেদ রেজা, সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ, ছাত্রনেতা নেছার আহমেদ রনি এবং ব্যবসায়ী সাখাওয়াত হোসেন রয়েল ও হাসান গাজীসহ এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
কুরকামতা সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কুরকামতা সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ইসরাইলি কারাগারে কোরআনের ৩০ পারা হিফজ করলেন ফিলিস্তিনি তরুণী

ইসরাইলি কারাগারে কোরআনের ৩০ পারা হিফজ করলেন ফিলিস্তিনি তরুণী

সরকারি চাকরিজীবীদের বেতন ও আয়কর নিয়ে নতুন আইন

সরকারি চাকরিজীবীদের বেতন ও আয়কর নিয়ে নতুন আইন

বড় ছেলেকে হারিয়ে ছোট ছেলের পাশে হাসপাতালে মোহাম্মদ কবির

বড় ছেলেকে হারিয়ে ছোট ছেলের পাশে হাসপাতালে মোহাম্মদ কবির

শাহরাস্তিতে পুলিশের ডাবল অভিযানে ৮০ পিস ইয়াবাসহ আটক ৪

শাহরাস্তিতে পুলিশের ডাবল অভিযানে ৮০ পিস ইয়াবাসহ আটক ৪

তারেক জিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দল নিয়ন্ত্রণ ও রাজনৈতিক ভারসাম্য

তারেক জিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দল নিয়ন্ত্রণ ও রাজনৈতিক ভারসাম্য

ফুটবল খেলার বিরোধে দুই গ্রামে সংঘর্ষ, শাহরাস্তিতে অটোচালকের মৃত্যু

ফুটবল খেলার বিরোধে দুই গ্রামে সংঘর্ষ, শাহরাস্তিতে অটোচালকের মৃত্যু

শাহরাস্তিতে বিএনপি’র প্রচারণায় আ’লীগ নেতার অংশগ্রহণে তৃণমূলের চরম ক্ষোভ

শাহরাস্তিতে বিএনপি’র প্রচারণায় আ’লীগ নেতার অংশগ্রহণে তৃণমূলের চরম ক্ষোভ

রায়শ্রী দঃ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড  জামায়াতের উদ্যোগে রাস্তা সংস্কার

রায়শ্রী দঃ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে রাস্তা সংস্কার

ইতালি নেওয়ার নামে অর্ধ কোটি টাকার প্রতারণা, শাহরাস্তির সাইফুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ

ইতালি নেওয়ার নামে অর্ধ কোটি টাকার প্রতারণা, শাহরাস্তির সাইফুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ