ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুলা
  4. চাকুরী
  5. চাঁদপুর
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বিনোদন
  11. মানবিক
  12. রাজনীতি
  13. শাহরাস্তি
  14. শিক্ষা
  15. সম্পাদকীয়

ত্যাগী ও নির্যাতিতদের বাদ দিয়ে শাহরাস্তি পৌর বিএনপি কমিটি ঘোষণায় ক্ষোভ

প্রতিবেদক
শাহরাস্তি নিউজ ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ
ত্যাগী ও নির্যাতিতদের বাদ দিয়ে শাহরাস্তি পৌর বিএনপি কমিটি ঘোষণায় ক্ষোভ

শাহরাস্তি পৌর বিএনপির সদ্য ঘোষিত কমিটি নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে। অভিযোগ উঠেছে, বছরের পর বছর মামলার ভয়, হামলা, নির্যাতন এবং রাজনৈতিক প্রতিশোধের শিকার হওয়া ত্যাগী নেতাদের সম্পূর্ণ অগ্রাহ্য করে একপাক্ষিকভাবে কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয় নেতাদের দাবি, তারেক রহমান যে নীতিতে ত্যাগী, পরীক্ষিত ও আন্দোলন-সংগ্রামে সক্রিয়দের অগ্রাধিকার দিয়ে কমিটি করার নির্দেশনা দিয়েছিলেন, তার কিছুই বাস্তবায়ন হয়নি। বরং মাঠে না থাকা, আন্দোলনে নিষ্ক্রিয় এবং জনভিত্তিহীন কয়েকজনকে প্রাধান্য দিয়ে তথাকথিত পকেট কমিটি ঘোষণা করা হয়েছে।

অনেক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, বছর পর বছর জেল-জুলুম, মামলা-হামলার মুখে থেকেও যারা বিএনপির পতাকা ধরে রেখেছেন, সেই পরীক্ষিত মুখগুলোকে বাদ দেওয়া অমানবিক এবং উদ্দেশ্য প্রণোদিত। এ ধরনের সিদ্ধান্ত সাংগঠনিকভাবে বিএনপিকে আরও দুর্বল করবে বলেও আশঙ্কা জানিয়েছেন তারা।

ঘোষিত কমিটির বিরুদ্ধে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ ও সমালোচনার ঝড় উঠেছে। বিভিন্ন পর্যায়ের নেতারা প্রকাশ্যেই কমিটিকে প্রত্যাখ্যান করছেন এবং দ্রুত পুনর্গঠনের দাবি তুলছেন।

নেতাকর্মীদের দাবি, ত্যাগী ও সংগ্রামীদের মূল্যায়ন না হলে কোনোভাবেই গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে তোলা সম্ভব নয়। শাহরাস্তির এই বিতর্কিত কমিটি দলীয় ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করবে বলেও তারা সতর্ক করেছেন।

সর্বশেষ - চাঁদপুর

আপনার জন্য নির্বাচিত
শাহরাস্তিতে সাফ কবলা ও খারিজ খতিয়ানভুক্ত জমি মাপজরিপে বাধা; প্রতিকার চেয়ে ভুক্তভোগীর অভিযোগ

শাহরাস্তিতে সাফ কবলা ও খারিজ খতিয়ানভুক্ত জমি মাপজরিপে বাধা; প্রতিকার চেয়ে ভুক্তভোগীর অভিযোগ

শাহরাস্তিতে জমি বিরোধে বসতবাড়িতে হামলা নারীসহ আহত ৩

শাহরাস্তিতে জমি বিরোধে বসতবাড়িতে হামলা নারীসহ আহত ৩

শাহরাস্তিতে চোরচক্রের রহস্য উন্মোচন, অডিও কল রেকর্ড ফাঁস

শাহরাস্তিতে চোরচক্রের রহস্য উন্মোচন, অডিও কল রেকর্ড ফাঁস

ত্যাগী ও নির্যাতিতদের বাদ দিয়ে শাহরাস্তি পৌর বিএনপি কমিটি ঘোষণায় ক্ষোভ

ত্যাগী ও নির্যাতিতদের বাদ দিয়ে শাহরাস্তি পৌর বিএনপি কমিটি ঘোষণায় ক্ষোভ

শাহরাস্তি নিউজের জনমত জরিপে এগিয়ে জামায়াতে ইসলামী

শাহরাস্তি নিউজের জনমত জরিপে এগিয়ে জামায়াতে ইসলামী

শাহরাস্তিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শাহরাস্তিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক নজরে শাহরাস্তি উপজেলা

এক নজরে শাহরাস্তি উপজেলা

শাহরাস্তিতে আলোচনার শীর্ষে ওসি শাহ আলম

শাহরাস্তিতে আলোচনার শীর্ষে ওসি শাহ আলম

শাহরাস্তি, হাজীগঞ্জ ও কচুয়া উপজেলার ক্রিকেটারদের  সুখবর দিলেন সাদ্দাম হোসেন মিঠু

শাহরাস্তি, হাজীগঞ্জ ও কচুয়া উপজেলার ক্রিকেটারদের সুখবর দিলেন সাদ্দাম হোসেন মিঠু

শাহরাস্তিতে ইউপি সদস্য আবু তাহের জনি গ্রেপ্তার

শাহরাস্তিতে ইউপি সদস্য আবু তাহের জনি গ্রেপ্তার