ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুলা
  4. চাকুরী
  5. চাঁদপুর
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বিনোদন
  11. মানবিক
  12. রাজনীতি
  13. শাহরাস্তি
  14. শিক্ষা
  15. সম্পাদকীয়

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে শাহারাস্তির দেবীপুরে আলোচনা সভা

প্রতিবেদক
শাহরাস্তি নিউজ ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৫ ৫:১৭ পূর্বাহ্ণ
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে শাহারাস্তির দেবীপুরে আলোচনা সভা

দেবীপুর অলস্টার ক্লাবের উদ্যোগে মাদক ও অসামাজিক কার্যকলাপ বিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দেবীপুর এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‍্যালী দেবীপুর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো. মনির হোসেন। তিনি বলেন, মাদক ও অসামাজিক কার্যকলাপ ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে সবাইকে সামাজিকভাবে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন মেহের উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো. জহিরুল ইসলাম মজুমদার এবং সাবেক চেয়ারম্যান মো. মনির হোসেন। তারা বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দেবীপুর অলস্টার ক্লাবের প্রধান উপদেষ্টা সভাপতি জনাব মো. সাইফুল ইসলাম মুন্সীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন দেবীপুর অলস্টার ক্লাবের সভাপতি ফিরোজ আহম্মেদ। ক্লাবের সভাপতি ফিরোজ আহম্মেদ ও সাধারণ সম্পাদক জাকারিয়া (হৃদয়)-এর নেতৃত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সর্বশেষ - চাঁদপুর

আপনার জন্য নির্বাচিত
আজ রফিকুল ইসলাম (বীর উত্তম) এর জন্মদিন!

আজ রফিকুল ইসলাম (বীর উত্তম) এর জন্মদিন!

শাহরাস্তি, হাজীগঞ্জ ও কচুয়া উপজেলার ক্রিকেটারদের  সুখবর দিলেন সাদ্দাম হোসেন মিঠু

শাহরাস্তি, হাজীগঞ্জ ও কচুয়া উপজেলার ক্রিকেটারদের সুখবর দিলেন সাদ্দাম হোসেন মিঠু

শাহরাস্তিতে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারের বিরুদ্ধে বৃদ্ধ নারীকে মারধরের অভিযোগ

শাহরাস্তিতে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারের বিরুদ্ধে বৃদ্ধ নারীকে মারধরের অভিযোগ

শাহরাস্তিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শাহরাস্তিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শাহরাস্তিতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শান্ত গ্রেফতার

শাহরাস্তিতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শান্ত গ্রেফতার

শাহরাস্তি নিউজের জনমত জরিপে এগিয়ে জামায়াতে ইসলামী

শাহরাস্তি নিউজের জনমত জরিপে এগিয়ে জামায়াতে ইসলামী

শাহরাস্তিতে পুলিশের সফল অভিযানে জিআর পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার

শাহরাস্তিতে পুলিশের সফল অভিযানে জিআর পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার

সেনাবাহিনীতে বিশাল নিয়োগ,  এসএসসি পাস হলেই করা যাবে আবেদন

সেনাবাহিনীতে বিশাল নিয়োগ, এসএসসি পাস হলেই করা যাবে আবেদন

এক নজরে শাহরাস্তি উপজেলা

এক নজরে শাহরাস্তি উপজেলা

শাহরাস্তিতে ইউপি সদস্য আবু তাহের জনি গ্রেপ্তার

শাহরাস্তিতে ইউপি সদস্য আবু তাহের জনি গ্রেপ্তার