অদ্য ১০-১১-২০২৫ তারিখে হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় থেকে (মোহাম্মদ কবির হোসেন, সি.পি.এফ.এ), অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (হিসাব ও পদ্ধতি) এর স্বাক্ষরিত এক স্মারকে বলা হয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চলতি আয় বছরে যে সকল পুরুষ কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতনের পরিমাণ ২৬,৭৮৫ টাকা এবং যে সকল নারী কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ৩০,৩৫৭ টাকা বা তার অধিক তাদের আয় করমুক্ত সীমা অতিক্রম করছে বিধায় আয়কর আইন,
২০২৩ অনুযায়ী বাধ্যতামূলকভাবে তাদের মাসিক বেতন বিল হতে উৎসে আয়কর কর্তনের নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়।














