ঢাকাTuesday , 17 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকুরী
  6. চাঁদপুর
  7. জাতীয়
  8. ধর্ম
  9. প্রবাস
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. মানবিক
  13. রাজনীতি
  14. শাহরাস্তি
  15. শিক্ষা

ঠাকুরবাজারে ১২ তলা ইউনিক টাওয়ার চালু, নিচে বাণিজ্য ও ওপরে আবাসন

ঠাকুরবাজারে ১২ তলা ইউনিক টাওয়ার চালু, নিচে বাণিজ্য ও ওপরে আবাসন

চাঁদপুরের শাহরাস্তিতে বাণিজ্যিক ও আবাসিক ব্যবহারের সমন্বয়ে ১২ তলা ‘শাহরাস্তি ইউনিক টাওয়ার’ চালু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) ঠাকুরবাজার এলাকায় শাহরাস্তি মডেল স্কুলের সামনে ইউনিক টাওয়ার মার্কেট উদ্বোধন করা হয়। ইউনিক বিজনেস সেন্টারের উদ্যোগে গড়ে ওঠা এই ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আবুল হোসেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোস্তফা কামাল ও বিএনপি নেতা আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি। এ ছাড়া মোঃ মহিনউদ্দিন এবং ঠাকুরবাজারের ব্যবসায়ীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্যবসায়ী বাদশা ফয়সাল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সংশ্লিষ্টদের দেওয়া তথ্যানুযায়ী, শাহরাস্তির অন্যতম বড় এই স্থাপনার নিচের দুই তলায় বাণিজ্যিক মার্কেট থাকবে। উপরের ১০ তলাকে আবাসিক ভবন হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ একই ভবনে ব্যবসা ও বসবাসের সুযোগ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কেটে কাপড়ের দোকান, ট্রাভেল এজেন্সি, খাবারের দোকান, মোবাইল ফোনের দোকান ও কসমেটিকসসহ নানা ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা আছে।

ক্রেতা ও ব্যবসায়ীদের সুবিধার জন্য আন্ডারগ্রাউন্ড পার্কিং, লিফট ও জেনারেটরের ব্যবস্থা রাখা হয়েছে। দোকান বরাদ্দ ও ভাড়া সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহীদের ইউনিক বিজনেস সেন্টারের অফিসে যোগাযোগের কথা বলা হয়েছে।

ঠাকুরবাজারের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় স্থাপনাটি চালু হওয়ায় স্থানীয় ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। আধুনিক সুবিধাসম্পন্ন বাণিজ্যিক পরিসর ও আবাসিক ব্যবস্থার এই সমন্বয়কে শাহরাস্তির নগরায়ণ ও ব্যবসায়িক পরিবেশে নতুন সংযোজন হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত