ঢাকাTuesday , 17 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকুরী
  6. চাঁদপুর
  7. জাতীয়
  8. ধর্ম
  9. প্রবাস
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. মানবিক
  13. রাজনীতি
  14. শাহরাস্তি
  15. শিক্ষা

মহান ভাষা শহীদদের প্রতি মেহের দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

মহান ভাষা শহীদদের প্রতি মেহের দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শাহরাস্তির মেহের দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

একুশের প্রথম প্রহরে নেতাকর্মীরা স্থানীয় দেবকরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে সমবেত হন। এ সময় তারা পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের স্মরণে নীরবতা পালন করেন। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. আব্দুল হান্নান এবং সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন জিয়া।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি মো. আব্দুল হান্নান বলেন, “ভাষা আন্দোলন আমাদের জাতিসত্তার ভিত্তি। ১৯৫২ সালের শহীদরা মাতৃভাষার মর্যাদা রক্ষায় যে আত্মত্যাগ করেছেন, তা জাতির জন্য চিরস্মরণীয়। তাদের আদর্শ ধারণ করে শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও গণতান্ত্রিক চেতনায় উজ্জীবিত হতে হবে।”

নেতৃবৃন্দ আরও বলেন, ভাষা শহীদদের ত্যাগ কেবল ইতিহাসের অধ্যায় নয়, এটি আমাদের চলার প্রেরণা। নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের নেতাকর্মীরা ভাষা আন্দোলনের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
শ্রীমঙ্গলে হাসিব ও তাঁর স্ত্রীর ওপর হামলা: সাবেক ছাত্রলীগ নেতাসহ ১৬ জন আসামি

শ্রীমঙ্গলে হাসিব ও তাঁর স্ত্রীর ওপর হামলা: সাবেক ছাত্রলীগ নেতাসহ ১৬ জন আসামি

জিরো টলারেন্স নীতিতে শাহরাস্তি থানা, প্রশংসায় ওসি মীর মাহবুবুর রহমান

জিরো টলারেন্স নীতিতে শাহরাস্তি থানা, প্রশংসায় ওসি মীর মাহবুবুর রহমান

হাজীগঞ্জে মাদক-অপরাধ দমনে জনগণের সহযোগিতা চাইলেন অতি. পুলিশ সুপার

হাজীগঞ্জে মাদক-অপরাধ দমনে জনগণের সহযোগিতা চাইলেন অতি. পুলিশ সুপার

আগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এমপি নুসরাত

আগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এমপি নুসরাত

শাহরাস্তিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শাহরাস্তিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ অধ্যায়

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ অধ্যায়

সরকারি চাকরিজীবীদের বেতন ও আয়কর নিয়ে নতুন আইন

সরকারি চাকরিজীবীদের বেতন ও আয়কর নিয়ে নতুন আইন

শাহরাস্তিতে ইউপি সদস্য আবু তাহের জনি গ্রেপ্তার

শাহরাস্তিতে ইউপি সদস্য আবু তাহের জনি গ্রেপ্তার

কালীবাড়ি ঠাকুর বাজারে পথচারীর চলাচলে বাধা, ব্যবসায়ীদের অর্থদণ্ড

কালীবাড়ি ঠাকুর বাজারে পথচারীর চলাচলে বাধা, ব্যবসায়ীদের অর্থদণ্ড

বড় ছেলেকে হারিয়ে ছোট ছেলের পাশে হাসপাতালে মোহাম্মদ কবির

বড় ছেলেকে হারিয়ে ছোট ছেলের পাশে হাসপাতালে মোহাম্মদ কবির