ঢাকাTuesday , 17 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকুরী
  6. চাঁদপুর
  7. জাতীয়
  8. ধর্ম
  9. প্রবাস
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. মানবিক
  13. রাজনীতি
  14. শাহরাস্তি
  15. শিক্ষা

শাহরাস্তিতে ইউপি সদস্য আবু তাহের জনি গ্রেপ্তার

শাহরাস্তিতে ইউপি সদস্য আবু তাহের জনি গ্রেপ্তার

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু তাহের জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে দৈকামতা এলাকায় তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয় বলে পরিবারসূত্রে জানা গেছে।

গ্রেপ্তারের পর আবু তাহের জনি নিজের ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দিয়ে ঘটনাটি নিশ্চিত করেন। তবে কোন অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে সে বিষয়ে তিনি বা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো তথ্য জানানো হয়নি।

আবু তাহের জনি সূচীপাড়া উত্তর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য। তিনি অতীতে ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

হঠাৎ তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা তৈরি হয়। পরিবার জানিয়েছে, তারা গ্রেপ্তারের কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য পাননি এবং বিষয়টি জানার চেষ্টা করছেন।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত