ঢাকাTuesday , 17 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকুরী
  6. চাঁদপুর
  7. জাতীয়
  8. ধর্ম
  9. প্রবাস
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. মানবিক
  13. রাজনীতি
  14. শাহরাস্তি
  15. শিক্ষা

তাওহিদ হৃদয়ের ২৪২ রানের ইনিংসই এখন টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ

তাওহিদ হৃদয়ের ২৪২ রানের ইনিংসই এখন টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রান করে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েছেন তাওহিদ হৃদয়। টেস্টে ডাবল সেঞ্চুরি করা চতুর্থ বাংলাদেশি ব্যাটসম্যানও তিনি। হৃদয় বলেছেন, এমন ইনিংস তাঁর স্বপ্ন ছিল।

শুক্রবার ব্যাটিংয়ে নামার সময় বাংলাদেশ ২২ রানে ২ উইকেট হারিয়ে চাপে ছিল। পরে ১৮৪ রানে সপ্তম উইকেট হারায় দল। সেখান থেকে শেষ দুই ব্যাটসম্যান তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদের সঙ্গে আরও ২০২ রান যোগ করেন হৃদয়। তাঁর ইনিংসের পর বাংলাদেশের প্রথম ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ছিল মুশফিকুর রহিমের ৩৪ রান।

প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে পড়ার আশঙ্কা কাটিয়ে বাংলাদেশ ৩০ রানের লিড পায়। সেই লিড পাওয়ার ক্ষেত্রে হৃদয়ের অপরাজিত ২৪২ রানের ইনিংস ছিল প্রধান অবদান।

‘এটা আমার স্বপ্ন ছিল’

রেকর্ড গড়া ইনিংসের পর হৃদয়ের কথা শোনার আগ্রহ থাকলেও, প্রায় সারা দিন ব্যাটিং করে ক্লান্ত থাকায় তিনি সংবাদ সম্মেলনে আসেননি। রাতে বিশ্রামের পর পরদিন আবার ফিল্ডিংয়ে ফেরেন। সম্প্রচার ক্যামেরায় নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘সত্যি বলতে, এটা আমার স্বপ্ন ছিল। স্বপ্নটা পূরণ হওয়ায় আমি খুবই আনন্দিত। হয়তো আমার প্রত্যাশার চেয়েও একটু আগে পূরণ হয়েছে। সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ।’

টেস্টে সুযোগ পেলে দলের জন্য সেরাটা দেওয়ার গুরুত্ব তুলে ধরে হৃদয় বলেন, ‘আপনি যখন টেস্ট ক্রিকেট খেলবেন, তখন দলের জন্য নিজের সেরাটা দিতে হবে। যখনই কোনো সুযোগ আসবে, সেটার সর্বোচ্চ ব্যবহার করতে হবে।’

ইনিংসটির কৃতিত্বের ভাগ তাইজুল ও তাসকিনকেও দিয়েছেন তিনি। হৃদয়ের ভাষ্য, ‘তাইজুল ও তাসকিন খুব ভালো খেলেছে। ওরা যেভাবে আমাকে সমর্থন দিয়েছে, তাতে আমি অনেক আত্মবিশ্বাস পেয়েছি।’

সিলেটে নিজের ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলছেন ২৫ বছর বয়সী হৃদয়। সামনে ব্যক্তিগত লক্ষ্য কী—এমন প্রশ্নে তিনি জানান, আপাতত তাঁর নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। দলের প্রয়োজন অনুযায়ী অবদান রাখাই তাঁর উদ্দেশ্য। ম্যাচের পরিস্থিতি যেমনই হোক, দলের যা প্রয়োজন, সেভাবেই খেলার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
ফুটবল খেলার বিরোধে দুই গ্রামে সংঘর্ষ, শাহরাস্তিতে অটোচালকের মৃত্যু

ফুটবল খেলার বিরোধে দুই গ্রামে সংঘর্ষ, শাহরাস্তিতে অটোচালকের মৃত্যু

শাহরাস্তিতে জমি বিরোধে বসতবাড়িতে হামলা নারীসহ আহত ৩

শাহরাস্তিতে জমি বিরোধে বসতবাড়িতে হামলা নারীসহ আহত ৩

কালীবাড়ি ঠাকুর বাজারে পথচারীর চলাচলে বাধা, ব্যবসায়ীদের অর্থদণ্ড

কালীবাড়ি ঠাকুর বাজারে পথচারীর চলাচলে বাধা, ব্যবসায়ীদের অর্থদণ্ড

বড় ছেলেকে হারিয়ে ছোট ছেলের পাশে হাসপাতালে মোহাম্মদ কবির

বড় ছেলেকে হারিয়ে ছোট ছেলের পাশে হাসপাতালে মোহাম্মদ কবির

ফ্লাইটের কয়েক ঘণ্টা আগে ইয়াবাসহ শাহরাস্তিতে প্রবাসী গ্রেপ্তার

ফ্লাইটের কয়েক ঘণ্টা আগে ইয়াবাসহ শাহরাস্তিতে প্রবাসী গ্রেপ্তার

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে শাহারাস্তির দেবীপুরে আলোচনা সভা

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে শাহারাস্তির দেবীপুরে আলোচনা সভা

শাহরাস্তিতে ইউপি সদস্য আবু তাহের জনি গ্রেপ্তার

শাহরাস্তিতে ইউপি সদস্য আবু তাহের জনি গ্রেপ্তার

গণহত্যার দায়ে অভিযুক্তদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: আজিজুল বারী হেলাল

গণহত্যার দায়ে অভিযুক্তদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: আজিজুল বারী হেলাল

প্রতিভা আছে, নেই মাঠ পর্যাপ্ত সুযোগ শাহরাস্তির ফুটবলারদের আক্ষেপ

প্রতিভা আছে, নেই মাঠ পর্যাপ্ত সুযোগ শাহরাস্তির ফুটবলারদের আক্ষেপ

মহান ভাষা শহীদদের প্রতি মেহের দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

মহান ভাষা শহীদদের প্রতি মেহের দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন